RCTV Logo ডেস্ক রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ৩:২৭ অপরাহ্ন

ইমামের সুতরা মাসবুক মুসল্লির জন্য যথেষ্ট হবে কি?

ছবিঃ সংগৃহীত

মসজিদে নামাজ পড়তে এসে যে মুক্তাদি ইমামের সঙ্গে শুরু থেকে নামাজ পায়নি বরং নামাজের কিছু অংশ পেয়েছে, তাকে মাসবুক বলে। মাসবুক মুসল্লিরা ছুটে যাওয়া নামাজ ইমামের সালাম ফিরানোর পর পড়ে নেবে। তারা তাদের ছুটে যাওয়া নামাজ যথারীতি কিরাতসহ আদায় করবে এবং এতে ভুল হলে সাহু সিদজাও করতে হবে।

মাসবুক ব্যক্তি ইমামের সঙ্গে বাকি নামাজ আদায় করে শেষ বৈঠকে শুধু তাশাহহুদ পড়ে চুপ করে বসে থাকবে। এরপর ইমামের উভয় দিকে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সে তার ছুটে যাওয়া রাকাতগুলো আদায় করে নেবে।

মাসবুক মুসল্লি ইমামের পেছনে দাঁড়ানোর পর ইমামের সুতরা তার জন্য যথেষ্ট বলে গণ্য হবে। যতক্ষণ মাসবূক মুসল্লি ইমামের সাথে নামাজ পড়বেন ততক্ষণের নামাজে ইমামের সুতরা তার সুতরা বলে গণ্য হবে।

তারপর ইমামের সালাম ফিরানোর পর একাকী বাকি নামাজ আদায়কালে যেহেতু সে একাকী নামাজ আদায়কারী তাই ইমামের সুতরা তার সুতরা বলে গণ্য হবে না। সুতরাং মাসবূকের আলাদা সুতরা প্রয়োজন হলে ব্যবহার করতে হবে।

প্রঙ্গত, সুতরা বলা হয়,  বিশেষ কারণে নামাজির সামনে দিয়ে চলাফেরা করতে হলে তার সামনে কোনো কিছু দেওয়াকে।গুনাহ থেকে বাঁচার জন্য সুতরা ব্যবহার করা জরুরি।

সুতরা একটি আরবি শব্দ। এর অর্থ হলো আড়াল। নামাজি ব্যক্তির সামনে এক হাত পরিমাণ লম্বা একটি বস্তু রাখতে হয়, যা তার সামনে দিয়ে চলমান সবকিছু থেকে তাকে হেফাজত করবে-এটাই হলো শরিয়তের পরিভাষায় সুতরা।

সুতরা হিসেবে লাঠি, কাঠি, খুঁটি ইত্যাদি স্থাপন করা হয়। বর্তমানে বাজারে কাঠ ও প্লাস্টিকের সুতরা পাওয়া যায়। সুতরা সাধারণত এক হাত লম্বা এবং এক আঙুল পরিমাণ মোটা হওয়া উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০