RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ৬:০৬ অপরাহ্ন

শুধু পানি দিয়ে ধুলেই ফল পরিষ্কার হয় না—জেনে নিন সঠিক পদ্ধতি

গরমের দিনে সুস্থ থাকতে হলে মৌসুমি ফল খাওয়া খুবই জরুরি। তরমুজ, পাকা পেঁপে, আম, আনারস, জাম, আঙুর—এই সময় বাজারে পাওয়া যায় এমন অনেক ফলেই পানি থাকে প্রচুর, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। কিন্তু ফলের বাইরের অংশে যদি কীটনাশক বা ক্ষতিকর রাসায়নিক লেগে থাকে, তাহলে শুধু খোসা ছাড়ালেই চলবে না। ফল খাওয়ার আগে সেগুলো ভালোভাবে পরিষ্কার করাও জরুরি। আর ফল ধোয়ারও কিছু সঠিক নিয়ম রয়েছে, যেগুলো মানা উচিত।

বাজার থেকে ফল আনার পর প্রথমেই সেগুলো ঠান্ডা পানির স্রোতে ধুয়ে নিন। রান্নাঘরের সিঙ্কে রেখে কলের পানিতে ধুলে বাইরের ময়লা কিছুটা পরিষ্কার হয় ঠিকই, তবে এটুকু করেই থেমে গেলে চলবে না।

একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে পরিমাণমতো লবণ মিশিয়ে নিন। এবার সেই লবণপানিতে ফলগুলো অন্তত ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পরিষ্কার পানিতে আবার ভালোভাবে ধুয়ে ফেলুন। এতে কীটনাশক ও ময়লার বেশিরভাগই দূর হয়।

আরও ভালো ফল পেতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। এক চামচ বেকিং সোডা ঠান্ডা পানিতে মিশিয়ে সেই মিশ্রণে ফলগুলো ৫-১০ মিনিট ডুবিয়ে রাখুন। তারপর আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

অন্য আরেকটি কার্যকরী ঘরোয়া উপায় হলো ভিনিগার। তিন কাপ পানির সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এতে ফলগুলো ৫-১০ মিনিট ভিজিয়ে রাখলে অনেকাংশে রাসায়নিক দূর হয়।

তবে ফল পরিষ্কারের সময় সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করবেন না। কারণ এগুলোর রাসায়নিক উপাদান শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০