RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ৩:০৪ অপরাহ্ন

অর্থ পাচারের দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট ও স্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড

অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালা। দেশটির একটি আদালত তাকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে। একই মামলায় তার স্ত্রী নাদিন হেরেদিয়াকেও সমান মেয়াদের সাজা দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে মামলাটির বিচারকার্য চলার পর স্থানীয় সময় মঙ্গলবার লিমার একটি আদালত এই রায় ঘোষণা করে। প্রসিকিউশন পক্ষ হুমালার ২০ বছর এবং হেরেদিয়ার সাড়ে ২৬ বছর কারাদণ্ড দাবি করেছিল, যদিও শেষ পর্যন্ত উভয়ের ক্ষেত্রে ১৫ বছর করে সাজা নির্ধারণ করা হয়।

আদালত জানায়, ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনি প্রচারণায় হুমালা ব্রাজিলের নির্মাণ জায়ান্ট ওডেব্রেখট থেকে অবৈধ অর্থ গ্রহণ করেন। এই প্রচারণার অন্যতম সংগঠক ছিলেন তার স্ত্রী হেরেদিয়া, যিনি হুমালার দল ন্যাশনালিস্ট পার্টির সহ-প্রতিষ্ঠাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রায়ের সময় ওলান্টা হুমালা আদালতে উপস্থিত ছিলেন, তবে নাদিন হেরেদিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন। পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হেরেদিয়া ও তাদের সন্তান বর্তমানে ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন।

প্রসিকিউশন আরও জানায়, ২০০৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হুমালা তৎকালীন ভেনেজুয়েলান প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন এবং সেখান থেকেও অবৈধভাবে প্রচারণার জন্য অর্থ গ্রহণ করেন।

উল্লেখ্য, সাবেক সামরিক কর্মকর্তা ওলান্টা হুমালা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১০

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

১১

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১৩

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৪

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৫

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৭

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০