RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন

১৩৫৮ হজযাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত: সময়সীমা পার হলেও বাড়িভাড়া সম্পন্ন হয়নি

চলতি হজ মৌসুমে সৌদি আরবে ১৩৫৮ জন হজযাত্রীর থাকা-খাওয়ার ব্যবস্থা এখনো চূড়ান্ত করা যায়নি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে জানা গেছে, মক্কায় ২০টি লিড এজেন্সির অধীনে থাকা ১২৬৫ জন এবং মদিনায় ৯৩ জন হজযাত্রীর জন্য বাড়িভাড়া সম্পন্ন হয়নি। অর্থাৎ, এসব যাত্রীর হজ কার্যক্রম এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, বাড়িভাড়ার চূড়ান্ত সময়সীমা ছিল গত ৩ এপ্রিল। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় এখন তাসরিয়া ভিত্তিক হোটেল ভাড়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। যদিও এখনও তাসনিফ ভিত্তিক হোটেল ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে, তবে সেটিও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে জানা গেছে। এই অবস্থায় হজযাত্রীদের মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থা না হলে তাদের হজে অংশগ্রহণ নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।

এমন পরিস্থিতিতে ধর্ম মন্ত্রণালয় থেকে আজ (সোমবার) রাত ৮টার মধ্যে বাড়িভাড়ার কাজ শেষ করতে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে ওই এজেন্সিগুলোর লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হজ ব্যবস্থাপনার এই গাফিলতি শুধু ব্যক্তি নয়, বরং রাষ্ট্রীয় ভাবমূর্তির জন্যও হুমকিস্বরূপ। প্রতিবছর সরকার নানা পদক্ষেপ নেওয়ার পরও এমন সংকট বারবার দেখা দেয়, যা দূর করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০