RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

সন্ধ্যায় ঢাকার আকাশে ঝলমলে ড্রোন শো

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে রাজধানী ঢাকার আকাশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো ও কনসার্ট। চীনা দূতাবাসের সৌজন্যে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি আজ (১৪ এপ্রিল) বিকাল ৩টায় শুরু হবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে, আর সন্ধ্যা ৭টায় আকাশে দেখা যাবে নজরকাড়া ড্রোন প্রদর্শনী। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ড্রোন শো ও কনসার্টকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক জানান, চার স্তরের নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে পুরো অনুষ্ঠানস্থল।

এর আগে গত শনিবার সংসদ ভবনের সামনে ড্রোন শোর মহড়ায় আকাশে ভেসে ওঠে অসাধারণ সব আলোকচিত্র ও লেজার রশ্মির প্রদর্শনী। এতে ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে প্রতিফলিত করা হয় প্রতীকী দৃশ্যপটে। উঠে আসে ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙার থিম, ফিলিস্তিনের প্রতি সংহতি এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের বার্তা।

শোর দৃশ্যপটে উঠে আসে আন্দোলনকারী আবু সাঈদের সাহসী প্রতিকৃতি, প্রতীকী পানির বোতল হাতে মুগ্ধতা প্রকাশ, ফিলিস্তিন সংকটে মানবিক বার্তা, এবং বর্তমান সময়ের গণআন্দোলনের চিত্র। এতে প্রতীকীভাবে জায়গা পায় জুলাই আন্দোলন, সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদ এবং সরকারবিরোধী দাবিসমূহ।

আয়োজকদের ভাষ্যমতে, এই ড্রোন শো কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং এটি বর্তমান সময়ের রাজনৈতিক, সামাজিক ও মানবিক বার্তাগুলো প্রযুক্তির মাধ্যমে প্রকাশ করার একটি অভিনব প্রয়াস। এ আয়োজন যেন হয়ে ওঠে নববর্ষের আনন্দ ও ভাবনার এক অনন্য সংমিশ্রণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৩

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৪

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৫

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৬

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৭

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৯

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

২০