RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ৮:০২ অপরাহ্ন

এসএসসি পরীক্ষা ঘিরে ছাত্রদলের জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে দেশের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদায়) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষার সময় প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের অভিভাবকদের কেন্দ্রের বাইরে অপেক্ষাকালে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এই প্রেক্ষাপটে ছাত্রদলের নেতাকর্মীদের পরীক্ষাকেন্দ্রের আশেপাশে সহায়তা কার্যক্রম চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো:

১. পরীক্ষাকেন্দ্র থেকে নিয়ম অনুযায়ী যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি, স্যালাইন এবং ছায়ায় বিশ্রামের ব্যবস্থা করার চেষ্টা করতে হবে।
২. গরমের কারণে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।
৩. পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল, পেনসিলসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের ব্যবস্থা করতে হবে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের অভিভাবকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সেই সঙ্গে পরীক্ষাকেন্দ্র এলাকায় কোনোভাবেই জটলা না করা এবং কেন্দ্র থেকে দূরত্ব বজায় রেখে হেল্পডেস্ক স্থাপনের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১০

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১১

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১২

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৩

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৫

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৮

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

১৯

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

২০