RCTV Logo স্পোর্টস ডেস্ক
৭ এপ্রিল ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

জিম্বাবুয়ে সিরিজ প্রসঙ্গে মিরাজ বললেন, ‘বড় দল ছোট দল নেই’

ছবিঃ সংগৃহীত

চলতি মাসেই ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে লাল-সবুজের দলের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। সফরকারীরা বাংলাদেশে আসবে ১৫ এপ্রিল। ২০ এপ্রিল থেকে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী মিরাজ বলেছেন, বড় দল, ছোট দল বলে কিছু নেই, আন্তর্জাতিক ম্যাচ খেলা সবসময়ই চ্যালেঞ্জিং।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ছয় মাসের বিরতির পর আবার সাদা পোশাকে মাঠে নামছে টাইগাররা। তবে লম্বা বিরতির পর টেস্ট খেলতে নামলেও প্রস্তুতি পারফর্ম্যান্সে তার খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করেন মিরাজ।

আজ মিরাজ বলেন, ‘আমরা কিন্তু ওয়ানডে ক্রিকেট খেলছি, অনেক দিন ধরে ডিপিএলের ভেতর আছি। টি–টোয়েন্টিও (খেলছি) না যে গিয়েই মারতে হবে। টেস্টের আগে হয়তো ১০ দিন সময় পাব। ১০ দিনের ভেতর প্রস্তুতি নিতে পারব।’

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হলেও প্রতিপক্ষ হিসেবে তারা চ্যালেঞ্জিং বলেই মনে করেন মিরাজ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই কঠিন। বড় দল, ছোট দল এ রকম নয়। এখানে পারফর্ম করলে আন্তর্জাতিকভাবেই সেটার স্বীকৃতি মিলবে।’

এদিকে আসন্ন এ সিরিজ তরুণদের জন্য সুযোগ হিসেবে দেখছেন মিরাজ। তিনি বলেন, ‘অনেক তরুণ খেলোয়াড় আছে, তাদের সুযোগ থাকবে। ওয়েস্ট ইন্ডিজে যে টেস্ট জিতেছি, সেখানে অনেক খেলোয়াড় ছিল না। তাদের একটা সুযোগ হয়েছে (নতুনদের)।’

তিনি আরও বলেন, ‘নতুনদের পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়েরা ইতিমধ্যে অবসরে চলে গেছেন। আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে এবং যারা আছে তাদের পারফর্ম করতে হবে। বাংলাদেশকে পরের ধাপে নিয়ে যেতে হবে, সেই দায়িত্বটা আমাদের সবার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০