RCTV Logo বিনোদন ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

ঐশ্বরিয়া শুধু ছেলের বউ, মেয়ে নন: জয়া বচ্চনের মন্তব্যে বিতর্ক

বচ্চন পরিবার বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশেষ করে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের দাম্পত্যজীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। গত বছর এই জুটির বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। সেই সঙ্গে ঐশ্বরিয়ার সঙ্গে বচ্চন পরিবারের দূরত্ব নিয়েও নানা আলোচনা হয়।

সম্প্রতি, অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চনের পুরোনো এক সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে ঐশ্বরিয়া সম্পর্কে তার একটি মন্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।

সাক্ষাৎকারে জয়াকে জিজ্ঞেস করা হয়েছিল— তিনি যেমন নিজের সন্তানদের ব্যাপারে কঠোর, তেমনি কি পুত্রবধূ ঐশ্বরিয়ার প্রতিও কঠোর? উত্তরে জয়া বলেন,
“কঠোর? না, আমি কঠোর নই। ওর প্রতি কেন কঠোর হব? ও তো আমার পুত্রবধূ, নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত, ওর মা ওকে সবকিছু ভালোভাবেই শিখিয়েছেন।”

এই বক্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেন, এক যুগের বেশি সময় ধরে এক ছাদের নিচে থেকেও যদি বউমাকে নিজের মেয়ে মনে না করা হয়, তাহলে সম্পর্কের মধ্যে এত দূরত্ব কেন?

একজন নেটিজেন লেখেন, “বউমাকেও কি নিজের মেয়ের মতো ভাবা যায় না? এত গণ্ডি থাকলে সম্পর্ক কীভাবে গভীর হবে?”
আরেকজন বলেন, “এই মন্তব্য খুবই হতাশাজনক। এত বছর একসঙ্গে থেকেও যদি এমন দূরত্ব থাকে, সেটা কষ্টদায়ক।”

জয়ার এই মন্তব্য নতুন করে সামাজিক মাধ্যমে ঐশ্বরিয়া ও বচ্চন পরিবারের সম্পর্ক নিয়ে চর্চার সূত্রপাত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০