RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ এপ্রিল ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

‘গদিতে থাকার চেষ্টা করলে বিএনপি চুপ করে বসে থাকবে না’

ছবিঃ সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “লড়াই এখনো শেষ হয়নি। এখন নতুন লড়াই শুরু হয়েছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল, কোনো আন্ডারগ্রাউন্ড সংগঠন নয়। এই দলের মাধ্যমেই অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতির সুযোগ পেয়েছে।”

শুক্রবার (৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নে সূর্যকুমার দাস চৌধুরী উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রুমিন ফারহানা আরও বলেন, “আবারও সরকার জুলুম-নিপীড়নের পথ নিয়েছে। জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকার চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা চুপ করে থাকবে না। গত কয়েক বছর ধরে আমাদের নেতাকর্মীদের মামলা, হামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। তবুও তারা দল ছাড়েনি। বাংলাদেশে মানুষের ভোটের অধিকার আজও নিশ্চিত হয়নি। তাই সবাইকে লড়াইয়ের মাঠে অবিচল থাকতে হবে।”

লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজি মো. জামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মুমিনুল হক মুমিন, বিএনপি নেতা ভিপি জহিরুল হক লিটন, সরাইল উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা মো. নাসির মুন্সী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

বিশ্ব বাবা দিবস আজ

৭০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বানিয়ে সুনাম কুড়িয়েছেন নীলফামারীর বাঁধন

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই

বালুর নেশায় চলে গুলি, পদ্মার চরে ৯ মাসে সাত খুন

আজ ২১ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ২১ জুন ২০২৬

বিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জিআর চাল বিতরণ

এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১০

সমুদ্রপাড়ের হোটেলে ভয়াবহ আগুন, সরিয়ে নেওয়া হলো ১৭০০ পর্যটককে

১১

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : ‎​সেতুমন্ত্রী

১২

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর সানজিদা নামের ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার

১৩

হামে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ৬০০ শতাধিক রোগী 

১৫

স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার

১৬

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

১৭

চঞ্চলে আঁকা মেসি, ভক্তদের মুগ্ধতা

১৮

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

১৯

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

২০