RCTV Logo বিনোদন ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন

রণবীরকে নিজের প্রথম ‘স্বামী’ দাবি অভিনেত্রীর

ভারতীয় হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরকে নিজের প্রথম স্বামী হিসেবে দাবি করলেন ভারতীয় বাংলা ছবির অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।

সম্প্রতি, অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ ভারতীয় বাংলা ছবির অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে সুখে সংসার করছেন। ২০২৪ সালে তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। ছেলে ধীর ও স্বামী গৌরবকে নিয়ে তার সুখের সংসার। তবে সম্প্রতি রাহুল অরুণোদয়ের পডকাস্ট শো-তে এসে, রণবীর কাপুরের প্রতি তার ভালো লাগার কথা অকপটভাবে ব্যক্ত করেছেন ঋদ্ধিমা।

এসময়, রণবীর যখন ভারতের কলকাতায় এসেছিলেন, তাকে সামনে থেকে দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন ঋদ্ধিমা। তার নামকরণও হয়েছে কাপুর পরিবারের থেকে অনুপ্রাণিত হয়ে। ঋদ্ধিমা বলেছিলেন, “রণবীরের দিদির নাম ঋদ্ধিমা, সেই কারণে আমার বাবা-মাও রেখেছিলেন, ঋষি কাপুর ও নিতু কাপুর মেয়ের ওই নাম রেখেছেন বলে।”

শোতে আরও এক মজার কথা উল্লেখ করে, ঋদ্ধিমা জানান, রণবীর কাপুরকে তিনি নিজের “প্রথম স্বামী” হিসেবে বিবেচনা করেন, তবে সেই বিয়ে হয়নি। ঋদ্ধিমা হাসি-তামাশায় বলেন, “রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি।”

অভিনয় করতে এসে ঋদ্ধিমা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব করেন এবং কোর্টশিপের পর তারা বিয়ে করেন। যদিও রণবীর কাপুরের জন্য তার মন উতলা, তবে তার এবং গৌরবের বাস্তব জীবনের সম্পর্ক টলিউডে একটি আদর্শ দম্পতির রূপে পরিচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০