RCTV Logo বিনোদন ডেস্ক
১ এপ্রিল ২০২৫, ৬:১৭ অপরাহ্ন

এবার খল চরিত্রে শাহরুখ খান!

প্রতি বছর ঈদে বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে হাজারো ভক্ত ভিড় করেন, কিং খানকে এক নজর দেখার জন্য। তবে এবারের ঈদে এখনো পর্যন্ত সেখানে তেমন কোনো জমায়েতের খবর পাওয়া যায়নি। কিন্তু অনুরাগীদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে একটুও ভোলেননি শাহরুখ।

পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহরুখ খান তার ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, “ঈদ মোবারক। আমার হৃদয়ে কৃতজ্ঞতা এবং দোয়া সবার জন্য।”

এছাড়া, ভক্তদের উদ্দেশে আরও লেখেন, “আশা করি আপনারা দিনটি কোলাকুলি, বিরিয়ানি খাওয়া ও অফুরন্ত ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে উদযাপন করছেন। সবাই সুখে থাকুন, নিরাপদে থাকুন। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।”

প্রসঙ্গত, শাহরুখ খানকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডানকি’ সিনেমায়। এরপর থেকে তিনি অভিনয়ে বিরতি নিয়েছেন। তবে তার নতুন প্রকল্পের খবরে উচ্ছ্বাস তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

বর্তমানে শাহরুখ খান তার মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় কাজ করছেন, যেখানে অভিনয় করবেন অভিষেক বচ্চনও। পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ নাকি খলনায়কের চরিত্রে হাজির হতে যাচ্ছেন ‘পুষ্পা টু’-এর পরিচালক সুকুমারের একটি প্রজেক্টে। ভক্তরা এখন অপেক্ষায়, কবে আবার রুপালি পর্দায় ঝলমলে উপস্থিতি নিয়ে ফিরবেন বলিউড বাদশাহ!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১০

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১১

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১২

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৩

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৪

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১৭

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৯

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

২০