RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

সৌদি আরব ও কাতারে যাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, তিনি তার দ্বিতীয় মেয়াদের প্রথম আন্তর্জাতিক সফরে মধ্যপ্রাচ্যের দেশগুলো পরিদর্শন করবেন।

সোমবার (৩১ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সফরটি আগামী মাসে হতে পারে, কিংবা তারও কিছু পরে।

ট্রাম্প জানান, তিনি সৌদি আরব এবং কাতার সফরের পরিকল্পনা করছেন এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেও যাত্রাবিরতি করবেন। তিনি আরও বলেন, সফরে আরও কিছু দেশ যুক্ত হতে পারে।

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। এই সফরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে।”

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানুয়ারিতে ঘোষণা করেছিলেন যে, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। ট্রাম্পের মতে, এই সফরের অন্যতম লক্ষ্য হলো সেই বিনিয়োগ পরিকল্পনাকে আরও দৃঢ় করা।

ট্রাম্প বলেন, “আমাদের কোম্পানিগুলো সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জন্য সরঞ্জাম তৈরি করবে। এটি আমাদের জন্য লাভজনক হবে।”

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ইউক্রেন সংকটের শান্তি আলোচনার অংশ হিসেবে তিনি সৌদি আরবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। তবে এটি তার সফরের আনুষ্ঠানিক সূচির অন্তর্ভুক্ত কিনা, তা এখনো নিশ্চিত নয়।

প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম মেয়াদের প্রথম বিদেশ সফরও ছিল মধ্যপ্রাচ্যে। ২০১৭ সালের মে মাসে তিনি সৌদি আরব এবং ইসরাইল সফর করেন। এরপর তিনি ইতালিতে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বেলজিয়ামে ন্যাটো সম্মেলনে অংশ নেন।

এই সফর তার দ্বিতীয় মেয়াদের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০