RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন

জাপানে মেগা ভূমিকম্পের শঙ্কা, সম্ভাব্য বিপর্যয় ও ক্ষতির পরিমাণ

জাপানে দীর্ঘদিন ধরে একটি মেগা ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে, যা প্রায় তিন লাখ মানুষের প্রাণহানি ঘটাতে পারে এবং দেশটির অর্থনীতিতে বিপুল ক্ষতি ডেকে আনতে পারে। জাপান সরকার এক নতুন প্রতিবেদনে এই সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে সতর্ক করেছে।

ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি

সোমবার জাপানের মন্ত্রিপরিষদ অফিস থেকে প্রকাশিত হালনাগাদ মূল্যায়নে অনুমান করা হয়েছে যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ভূমিকম্পের ফলে ২৭০ ট্রিলিয়ন ইয়েন (প্রায় ১.৮১ ট্রিলিয়ন ডলার) ক্ষতি হতে পারে। পূর্ববর্তী অনুমানগুলোর তুলনায় এই ক্ষতির পরিমাণ অনেক বেশি।

জাপানের ভূমিকম্প গবেষণা প্যানেলের মতে, আগামী ৩০ বছরের মধ্যে একটি মেগা ভূমিকম্পের সম্ভাবনা ৮০ শতাংশেরও বেশি।

‘মেগা কোয়াক’ বা ‘মেগা ভূমিকম্প’ হলো ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প। এটি সাধারণ ভূমিকম্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও বিধ্বংসী। বিশেষ করে যদি এটি ভূপৃষ্ঠের কাছাকাছি বা ঘনবসতিপূর্ণ অঞ্চলে সংঘটিত হয়, তাহলে প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতি মারাত্মক হতে পারে।

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য ৯ মাত্রার ভূমিকম্পের ফলে বিশাল সুনামি সৃষ্টি হতে পারে এবং শত শত ভবন ধসে পড়তে পারে। এতে আনুমানিক ২ লাখ ৯৮ হাজার মানুষ মারা যেতে পারেন এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হবেন, যা জাপানের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত নানকাই খাদ প্রতি ১০০ থেকে ১৫০ বছর অন্তর বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি করে। সর্বশেষ বড় ভূমিকম্পগুলো ১৯৪০-এর দশকে ঘটেছিল, এবং ভূকম্পবিদদের মতে, তখন থেকেই এই অঞ্চলে চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা আগামীতে আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত দেয়।

২০১১ সালে উত্তর-পূর্ব জাপানে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে ভয়াবহ সুনামি হয় এবং ১৫ হাজারেরও বেশি মানুষ মারা যায়। একই সঙ্গে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটে।

গত বছর জাপান নানকাই অঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর একটি মেগা ভূমিকম্পের ‘বেশি সম্ভাবনা’ সম্পর্কে সতর্কতা জারি করেছিল। জাপান সরকার এখনো ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানোর জন্য বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে, তবে এ ধরনের দুর্যোগের সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব নয়।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, জাপানের জনগণকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে, ভূমিকম্পপ্রতিরোধী অবকাঠামো ও উদ্ধার পরিকল্পনাগুলো আরও জোরদার করতে হবে।

সূত্র: রয়টার্স

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১১

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৫

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৬

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৭

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৮

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৯

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

২০