RCTV Logo বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২৫, ৩:১৪ অপরাহ্ন

যে কারণে ভেঙে গিয়েছিল সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক, জানালেন আরবাজ

বলিউডের সুপারস্টার সালমান খানের বয়স এখন ৬০-এর ঘরে, কিন্তু এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। প্রেম করেছেন অনেক, কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি।

এখনও বলিউডপাড়ায় গুঞ্জন, সালমান নাকি ঐশ্বরিয়া রাইকে ভুলতে পারেননি! এমনকি, ঐশ্বরিয়ার সমকক্ষ কাউকে না পাওয়াতেই নাকি তিনি বিয়ে করেননি।

সালমানের জীবনে ক্যাটরিনা কাইফ, জারিন খানসহ অনেক অভিনেত্রীর আগমন ঘটেছে, প্রেমেও জড়িয়েছেন বহুবার। কিন্তু ঐশ্বরিয়ার স্মৃতি যেন আজও তাঁকে তাড়া করে বেড়ায়।

‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমার শুটিং থেকেই ঘনিষ্ঠতা বাড়ে সালমান ও ঐশ্বরিয়ার। ধীরে ধীরে তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন চরমে পৌঁছায়। সালমান নাকি ঐশ্বরিয়ার প্রেমে এতটাই ডুবে গিয়েছিলেন যে বিয়ের পরিকল্পনাও করেছিলেন। কিন্তু হঠাৎ করেই ঘটে ছন্দপতন, ভেঙে যায় তাঁদের সম্পর্ক।

সালমানের ভাই আরবাজ খান এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। তাঁর মতে, ঐশ্বরিয়া তখন বিয়ের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না।

৯০-এর দশকে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পর বলিউডে ব্যস্ত হয়ে পড়েছিলেন ঐশ্বরিয়া। তাঁর ক্যারিয়ার ছিল ঊর্ধ্বমুখী, দর্শক তখন মুগ্ধ তাঁর সৌন্দর্যে ও অভিনয়ে। তাই সে সময় বিয়ে করার কথা ভাবেননি তিনি। অন্যদিকে, সালমান তখন সংসার শুরু করতে চাইছিলেন।

শুধু তাই নয়, সালমানের ভাবমূর্তি নিয়েও ঐশ্বরিয়ার পরিবারে আপত্তি ছিল। তাঁর বাবা মনে করতেন, সালমানের জীবনযাপন ও নারীদের সঙ্গে সম্পর্কের বিষয়টি ঠিক স্বাভাবিক নয়। তাই জামাই হিসেবে তাঁকে মেনে নিতে চাননি তিনি।

এই দ্বন্দ্বের কারণেই শেষ পর্যন্ত ভেঙে যায় সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০