RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ৩:৩০ অপরাহ্ন

ঈদ যাত্রায় করণীয় ও সতর্কতা

ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের অন্যতম অংশ হলো প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফেরা। তবে যাত্রাপথ নির্বিঘ্ন ও নিরাপদ করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। ঈদ যাত্রা যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনার কারণে বিষাদে রূপ না নেয়, সেজন্য নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করুন:

১. লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র

  • ভ্রমণের সময় ও অবস্থানকাল অনুযায়ী শুধুমাত্র জরুরি সামগ্রী সঙ্গে নিন।

  • অতিরিক্ত ও অপ্রয়োজনীয় জিনিসপত্র বহন করবেন না, এতে যাত্রা আরও কষ্টকর হতে পারে।

  • অবশ্যই টিকিট, জাতীয় পরিচয়পত্র (NID) ও প্রয়োজনীয় নগদ অর্থ সঙ্গে রাখুন।

  • নিরাপত্তার জন্য নগদ অর্থ এক জায়গায় না রেখে আলাদা জায়গায় রাখুন।

২. পোশাক ও ব্যক্তিগত প্রস্তুতি

  • গরমের কারণে আরামদায়ক, হালকা এবং সহজে বাতাস চলাচল করতে পারে এমন পোশাক পরুন।

  • আরামদায়ক জুতা বা স্যান্ডেল পরা উচিত; মেয়েদের জন্য হাইহিল পরিহার করা ভালো।

  • হাতপাখা বা ছোট চার্জেবল ফ্যান সঙ্গে রাখতে পারেন।

৩. খাবার ও পানীয়

  • দীর্ঘ যাত্রার জন্য ঘরে তৈরি খাবার ও বিশুদ্ধ পানির বোতল সঙ্গে রাখুন।

  • রোজা রেখে ভ্রমণের ক্ষেত্রে ইফতারের জন্য নিজস্ব খাবার ও পানীয় সঙ্গে রাখুন, যেন বাইরের খাবার এড়িয়ে চলতে পারেন।

  • অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করবেন না।

৪. স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা

  • যাত্রাপথে প্রয়োজনীয় ওষুধ ও ফার্স্ট এইড কিট সঙ্গে রাখুন, যেমন:

    • প্যারাসিটামল (জ্বর ও ব্যথার জন্য)

    • বমি ও গ্যাসের ওষুধ

    • ওরাল স্যালাইন (ডায়রিয়া বা পানিশূন্যতার জন্য)

    • তুলা, ব্যান্ডেজ, গজ ও স্যাভলন

  • গরম ও দীর্ঘ ভ্রমণের কারণে পানিশূন্যতা এড়াতে পর্যাপ্ত পানি পান করুন।

৫. নিরাপত্তা ও সতর্কতা

  • বাস, ট্রেন বা লঞ্চে ভ্রমণের সময় শিশুদের বিশেষভাবে সতর্ক রাখুন।

  • শিশুদের জানালার ধারে বসাবেন না এবং তারা যেন হাত বা শরীর বাইরে না রাখে সেদিকে খেয়াল রাখুন।

  • মলম পার্টি ও ছিনতাইকারীদের বিষয়ে সতর্ক থাকুন।

  • বাস, ট্রেন বা লঞ্চে অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করবেন না।

  • যানবাহনে মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন এবং অপরিচিতদের কাছে ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০