RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ৩:১১ অপরাহ্ন

ইউএসএআইডি বন্ধের পরিকল্পনা ঘোষণা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) কার্যকরভাবে বন্ধের পরিকল্পনা ঘোষণা করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর ফলে বৈদেশিক সহায়তা নাটকীয়ভাবে হ্রাস পাবে, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, ‘আজ পররাষ্ট্র দপ্তর এবং ইউএসএআইডি কংগ্রেসকে পুনর্গঠনের তাদের অভিপ্রায় সম্পর্কে অবহিত করেছে। আগামী ১ জুলাইয়ের মধ্যে ইউএসএআইডির কিছু কার্যাবলী পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত করা হবে।’

তিনি আরও বলেন, পররাষ্ট্র দপ্তর ‘প্রশাসনের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন ইউএসএআইডির অবশিষ্ট কার্যাবলী বন্ধ করার’ পরিকল্পনাও করছে।

পররাষ্ট্রমন্ত্রী রুবিওর মতে, ‘দুর্ভাগ্যবশত, ইউএসএআইডি অনেক আগেই তার মূল লক্ষ্য থেকে সরে গিয়েছিল। ফলে সংস্থাটি কার্যকরভাবে লাভজনক না হয়ে পড়ে, অথচ ব্যয় ছিল অত্যন্ত বেশি।’

চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর, ডোনাল্ড ট্রাম্প ৯০ দিনের জন্য মার্কিন বৈদেশিক সাহায্য স্থগিত করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

বন্ধ হওয়ার আগে সংস্থাটি প্রায় ৪৩ বিলিয়ন ডলারের বার্ষিক বাজেট পরিচালনা করত, যা বিশ্বের মানবিক সাহায্যের ৪০ শতাংশেরও বেশি ছিল। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই সংস্থার বেশিরভাগ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়।

একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আইন অনুযায়ী প্রয়োজনীয় নয় এমন সমস্ত চাকরি বরখাস্ত করার পরিকল্পনা সম্পর্কেও ইউএসএআইডির কর্মীদের শুক্রবার জানানো হয়েছিল।

সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান জেরেমি লুইন এক স্মারকলিপিতে উল্লেখ করেন, পররাষ্ট্র দপ্তর আগামী মাসগুলোতে ইউএসএআইডির বেশিরভাগ স্বাধীন কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০