RCTV Logo বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ৩:০৯ অপরাহ্ন

ঈদের চূড়ান্ত তালিকায় ছয় সিনেমা

ঈদুল ফিতর মাত্র দুদিন পর। দেশের চলচ্চিত্রাঙ্গনেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বরাবরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে বড় পরিসরের প্রতিযোগিতা দেখা যাচ্ছে। ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন অনেকটাই ঈদকেন্দ্রিক হয়ে উঠেছে।

প্রতিবারের মতো এবারও ঈদে একাধিক সিনেমার মুক্তির ঘোষণা এসেছে। তবে কিছু সিনেমা শেষ মুহূর্তে পিছিয়ে গেছে, আবার কিছু সিনেমা নীরবে মুক্তির তালিকায় যোগ দিয়েছে। এমনই এক চমক হয়ে এসেছে শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’। চার বছর আগে নির্মিত এ সিনেমাটি এতদিন আলোচনায় ছিল না। কলকাতার দর্শনা বণিকের বিপরীতে অভিনয় করা এ সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়ে এটি ঈদে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে।

এতে শাকিব খান নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছেন। কারণ, একই সময় মুক্তি পাচ্ছে তার আরেক সিনেমা ‘বরবাদ’। দীর্ঘদিন ধরে প্রচারণার মধ্যে থাকা এ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। শাকিবভক্তদের জন্য এটি একদিকে আনন্দের খবর, অন্যদিকে দুটো সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়ায় কিছুটা উদ্বেগেরও কারণ।

এবারের ঈদে শাকিব খানের দুই সিনেমাসহ মোট ছয়টি সিনেমা মুক্তি পাচ্ছে। সেগুলো হলো:

  1. অন্তরাত্মা – শাকিব খান ও দর্শনা বণিক, পরিচালনা: ওয়াজেদ আলী সুমন
  2. বরবাদ – শাকিব খান ও ইধিকা পাল, পরিচালনা: মেহেদী হাসান হৃদয়
  3. দাগি – আফরান নিশো ও তমা মির্জা, পরিচালনা: শিহাব শাহীন
  4. জংলি – সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি, পরিচালনা: এম রাহিম
  5. চক্কর ৩০২ – মোশাররফ করিম, পরিচালনা: শরাফ আহমেদ জীবন
  6. জ্বীন-৩ – আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া, পরিচালনা: কামরুজ্জামান রুমান

দুই বছর পর সিনেমা নিয়ে ফিরছেন আফরান নিশো। তার প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ ব্যাপক সাড়া ফেলার পর এবার তিনি আসছেন ‘দাগি’ নিয়ে, যেখানে তার বিপরীতে রয়েছেন তমা মির্জা।

সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘিকে নিয়ে নির্মিত ‘জংলি’ সিনেমাটি বহুবার মুক্তির তারিখ পরিবর্তনের পর এবার ঈদে মুক্তি পাচ্ছে। পরিচালনা করেছেন এম রাহিম।

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ প্রায় দুই বছর আগে নির্মিত হলেও এবার এটি মুক্তি পাচ্ছে। নাটকের জনপ্রিয় মুখ আব্দুন নূর সজলও বড় পর্দায় নিজের অবস্থান পাকা করতে এবার আসছেন ‘জ্বীন-৩’ সিনেমা নিয়ে, যেখানে তার বিপরীতে রয়েছেন নুসরাত ফারিয়া।

সবকটি সিনেমাই ইতোমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে এবং মুক্তির জন্য প্রস্তুত। প্রচারের অংশ হিসেবে টিজার, ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। দর্শক ও প্রেক্ষাগৃহ মালিকদের মাঝেও ঈদের সিনেমাগুলো নিয়ে দারুণ উন্মাদনা দেখা যাচ্ছে। এবারের ঈদে সিনেমাগুলো দর্শকদের কেমন সাড়া ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০