RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ৩:০৬ অপরাহ্ন

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা এক হাজার ছাড়াল

মিয়ানমারে ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ২,৩৭৬ জন আহত এবং ৩০ জন নিখোঁজ রয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ক্ষমতাসীন জান্তা সরকারের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রাজধানী নেপিদো, মান্দালয়, সাগাইংসহ বিভিন্ন শহর ও গ্রামে চলমান উদ্ধার অভিযানে এ পর্যন্ত ১,০০২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ২,৩৭৬ জনকে, আর ৩০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

শুক্রবার নেপিদোর এক হাসপাতালের জরুরি বিভাগের বাইরে আহতদের দীর্ঘ সারি দেখা যায়। আহতদের অনেকেই দূর-দূরান্ত থেকে গাড়ি ও পিকআপে করে হাসপাতালে পৌঁছান। তাদের অনেকের শরীরে ধুলো ও রক্ত লেগে ছিল।

ভূমিকম্পের ফলে হাসপাতাল, রাস্তা ও অন্যান্য অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ ব্যাপকভাবে ভেঙে পড়েছে, এমনকি প্রবেশপথে একটি গাড়িও চাপা পড়ে আছে।

এএফপিকে এক হাসপাতাল কর্মকর্তা জানান, ‘অনেক আহত মানুষ আসছেন। আমি আগে কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি খুব ক্লান্ত।’

মিয়ানমারের সামরিক প্রধান মিন অং হ্লাইং আহতদের দেখতে হাসপাতালে পরিদর্শন করেছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি সাগাইংয়ের উত্তর-পশ্চিমে, নেপিদো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭ এবং এটি ১০ কিলোমিটার গভীরতায় সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল মান্দালয়ের ১৭ কিলোমিটার দূরে।

মান্দালয় শহর, যা মিয়ানমারের প্রাচীন রাজকীয় রাজধানী ও বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির জনসংখ্যা প্রায় ১৫ লাখ।

স্থানীয় বাসিন্দা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে বহু ভবন, সেতু ও রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

১০

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১১

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১২

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৫

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৬

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৭

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৮

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৯

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

২০