RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ মার্চ ২০২৫, ২:১১ অপরাহ্ন

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে তাঁর চীন সফর। সফরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিম্নরূপ:

  • ২৭ মার্চ: হাইনান প্রদেশে আয়োজিত বোয়া ফোরাম ফর এশিয়া (BFA) সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস। সম্মেলনের উদ্বোধনী সেশনে তিনি বক্তব্য রাখবেন।

  • ২৮ মার্চ: বেইজিং-এর ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। একই দিন তিনি হুয়াওয়ে কোম্পানির উচ্চ-প্রযুক্তিসম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন।

  • ২৯ মার্চ: চীনের বিখ্যাত পিকিং বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন এবং সেখানে বক্তব্য রাখবেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের এই সফরে চীন ও বাংলাদেশের মধ্যে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এই সফরে চীন বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিতে পারে। এর মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নের জন্যও অর্থায়ন অন্তর্ভুক্ত থাকবে।

এই সফরটি বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরও গভীর করবে এবং বিভিন্ন প্রকল্পের জন্য সহায়তা পাবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০