RCTV Logo বিনোদন ডেস্ক
২৪ মার্চ ২০২৫, ৭:২৫ অপরাহ্ন

আমার বয়স নিয়ে নায়িকার সমস্যা না হলে আপনার কেন?: সালমান

লরেন্স বিষ্ণোইয়ের হত্যার হুমকি উপেক্ষা করেই শেষ হয়েছে শুটিং। সব প্রতিকূলতা পেরিয়ে ঈদে মুক্তি পাচ্ছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। শুটিং চলাকালীন বিষ্ণোই গোষ্ঠীর হুমকির সম্মুখীন হন সালমান, তবে থেমে থাকেননি। দেশের বিভিন্ন স্থানে শুটিং চালিয়ে যান তিনি, যা নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। অবশেষে ঈদে পর্দায় আসছে ‘সিকান্দার’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা। প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন এই দুই তারকা।

সালমান খানের বয়স ৫৯, আর রাশমিকা মান্দানার বয়স ২৮ বছর। অর্থাৎ দু’জনের বয়সের পার্থক্য ৩১ বছর। সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর থেকেই নেটপাড়ায় এ নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই তাদের জুটিকে ‘অসম’ বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি ‘সিকান্দার’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে সালমানকে এ বিষয়টি নিয়ে সরাসরি প্রশ্ন করেন এক সাংবাদিক। হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি বলেন—

“যখন আমার সঙ্গে এই বয়সের পার্থক্য নিয়ে নায়িকার নিজের কোনো সমস্যা নেই, তখন আপনার কেন এত সমস্যা হচ্ছে, বলুন তো?”

সালমানের উত্তর শুনে পুরো অনুষ্ঠানস্থলে হাসির রোল পড়ে যায়। এরপর তিনি আরও যোগ করেন—

“আর একটা কথা— যখন রাশমিকা বিয়ে করবে, তার সন্তান হবে, সেই মেয়ের বিপরীতেও আমি পর্দায় অভিনয় করব! আমি নিশ্চিত, মেয়ের মায়ের অনুমতি পেয়ে যাব।”

সালমানের রসিকতায় উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন, সাংবাদিকও লজ্জায় হেসে ফেলেন।

‘সিকান্দার’-এ সালমান ও রাশমিকার পাশাপাশি রয়েছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশী, প্রতীক বাবরসহ আরও অনেক তারকা। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে বরুণ ধাওয়ানের ভাগ্নি অঞ্জিনী ধাওয়ানের

লরেন্স বিষ্ণোইয়ের হুমকির পরও সালমানের সাহসী মনোভাব এবং সিনেমার প্রতি তার প্রতিশ্রুতি দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে। এবার দেখার পালা, ঈদে মুক্তির পর ‘সিকান্দার’ কেমন সাড়া ফেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০