RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৫, ১:১৩ অপরাহ্ন

গুগল প্লে স্টোর থেকে ৩৩১টি ক্ষতিকর অ্যাপ সরিয়ে ফেলেছে

ছবি: সংগৃহীত

বর্তমান স্মার্টফোন যুগে অ্যাপ ছাড়া জীবন প্রায় অচল। তবে কিছু অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম। সম্প্রতি গুগল এই ৩৩১টি ক্ষতিকর অ্যাপ শনাক্ত করে প্লে স্টোর থেকে অপসারণ করেছে। এই অ্যাপগুলো ৬ কোটিরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং ব্যবহারকারীদের গোপন তথ্য ফাঁসের ঝুঁকি তৈরি করেছিল।

গুগলের মতে, এই অ্যাপগুলো অ্যান্ড্রয়েড ১৩-এর নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ব্যবহারকারীদের ডিভাইসে ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করাচ্ছিল। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড এবং এমনকি ব্যাংকিং বিবরণ চুরির আশঙ্কা তৈরি হয়েছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, “ভ্যাপার অপারেশন” নামে একটি ক্যাম্পেইনের মাধ্যমে সাইবার অপরাধীরা এই অ্যাপগুলোকে বিজ্ঞাপন জালিয়াতির জন্য ব্যবহার করছিল। রিপোর্ট অনুযায়ী, এই অপারেশনে ১৮০টিরও বেশি অ্যাপ জড়িত ছিল, যা প্রতিদিন ২০ কোটিরও বেশি ভুয়া বিজ্ঞাপনের অনুরোধ তৈরি করত।

নিরাপত্তা সংস্থা বিটডিফেন্ডারের তথ্য অনুসারে, ৩৩১টি ক্ষতিকর অ্যাপের মধ্যে AquaTracker, ClickSave, Downloader, Scan Hawk, TranslateScan এবং BitWatch-এর মতো কিছু জনপ্রিয় অ্যাপও ছিল। এই অ্যাপগুলো ১ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত বার ডাউনলোড করা হয়েছিল।

কীভাবে সুরক্ষিত থাকবেন?

প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার আগে রিভিউ এবং অনুমতিগুলো ভালোভাবে পরীক্ষা করুন।

সন্দেহজনক বা অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিভাইস থেকে সরিয়ে ফেলুন।

নিয়মিত ফোনের অপারেটিং সিস্টেম এবং নিরাপত্তা সফটওয়্যার আপডেট রাখুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০