RCTV Logo বিনোদন ডেস্ক
২১ মার্চ ২০২৫, ৭:৩০ অপরাহ্ন

‘ইত্যাদিতে’ প্রথমবার গাইলেন সিয়াম, সহশিল্পী হিমি

ছবিঃ সংগৃহীত

নাটক ও চলচ্চিত্রের দুই জনপ্রিয় শিল্পী সিয়াম আহমেদজান্নাতুল সুমাইয়া হিমি এবার হাজির হচ্ছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে। তবে অভিনয়ে নয়, গান গেয়ে চমক দিতে চলেছেন তারা।

ঈদ উপলক্ষে ‘ইত্যাদি’-র বিশেষ আয়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন সিয়াম ও হিমি। ছোটবেলা থেকে হিমির গানের চর্চা থাকলেও, সিয়ামের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। এরই মধ্যে গানটির রেকর্ডিং ও দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান

সিয়াম জানিয়েছেন, এই প্রথমবারের মতো তিনি গান গাইলেন। গান গাওয়ার প্রসঙ্গে তিনি বলেন—

“আমি কখনো গান গাইনি। হানিফ সংকেত ও কবির বকুলের অনুরোধে এই গানটি করেছি।”

নিজেকে ‘গানের জগতের বাইরের মানুষ’ হিসেবে উল্লেখ করে সিয়াম আরও বলেন—

“আমি ভালো গান গাই না। কিন্তু তারা বললেন, এটা দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।”

গানটির সংগীত পরিচালক ইমরান সম্পর্কে সিয়াম বলেন—

“ইমরান এত মেলোডিয়াস একটা সুর করেছেন, আমার মনে হয় না অন্য কেউ হলে এর চেয়ে ভালো কিছু করতে পারত। গানটা ফিল্মি, সুন্দর।”

এর আগেও ‘ইত্যাদি’-তে অভিনেতা-অভিনেত্রীদের গান গাওয়ার নজির রয়েছে। গত বছর প্রথমবারের মতো গানে হাজির হয়েছিলেন তাসনিয়া ফারিণ, যেখানে তিনি অভিনেতা ও গায়ক তাহসান খানের সঙ্গে গান গেয়েছিলেন। গানটি প্রচারের পর বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

ঈদের পরদিন বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে ‘ইত্যাদি’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৬

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৭

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

১৮

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১৯

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

২০