RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১:১০ অপরাহ্ন

হামজাকে নিয়ে যা বললেন মাশরাফি

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ফুটবল জগতে নতুন আশার আলো দেখাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীর দেশে ফেরা। লাল-সবুজ জার্সি গায়ে খেলার অপেক্ষায় থাকা এই তারকাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। হামজার আগমনে বাংলাদেশ ফুটবলে নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মাশরাফি তার ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে হামজাকে স্বাগত জানান। তিনি লিখেছেন, “বাংলাদেশের ফুটবলে আপনাকে স্বাগতম, হামজা দেওয়ান চৌধুরী। আপনার আগমনে যেন আবার ফিরে পাচ্ছি সেই প্রথম প্রেমের রোমাঞ্চ, যে প্রেমের নাম ফুটবল! শৈশব-কৈশোরে ফুটবলকে ঘিরে আমাদের মধ্যে যে উন্মাদনা ছিল, হামজার দেশে ফেরায় যেন সেই দিনগুলো আবার ফিরে এসেছে।”

তিনি আরও লিখেছেন, “ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার যখন বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন, তখন লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেডের ম্যাচেও বাংলাদেশের নাম উচ্চারিত হবে। এটি আমাদের দেশের জন্য একটি বড় অর্জন। হামজা, আপনার প্রতি কৃতজ্ঞতা। সেইসঙ্গে আপনার পরিবারের প্রতিও কৃতজ্ঞ, যারা আপনাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন।”

তবে মাশরাফি এও সতর্ক করেছেন যে হামজার আগমনে রাতারাতি সবকিছু বদলে যাবে না। তিনি লিখেছেন, “আপনি এসেই জাদুকরী কিছু করে ফুটবলকে রাতারাতি বদলে দেবেন, এমন প্রত্যাশা আমার নেই। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আপনার ভূমিকা সম্পর্কে আমি অবগত আছি। তবে আশা করি, আপনার ছোঁয়ায় দেশের ফুটবলে নতুন প্রাণের সঞ্চার হবে। শিশু-কিশোররা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখবে, এবং নতুন প্রজন্ম বাংলাদেশের ফুটবলকে আপন করে নেবে। আপনার মাধ্যমে ফুটবলের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আসবে, এবং দেশের ফুটবল এগিয়ে যাবে।”

মাশরাফি তার পোস্টে জামাল ভূঁইয়া, তারেক কাজীসহ অন্যান্য প্রবাসী ফুটবলারদেরও স্মরণ করেছেন, যারা বাংলাদেশের ফুটবলে অবদান রেখেছেন। তিনি লিখেছেন, “ফুটবল আমাদের প্রাণের খেলা। হামজার আগমনে ফুটবলে নতুন দিনের সূচনা হয়েছে, যা আমাদের মনে নতুন স্বপ্নের সৃষ্টি করছে।”

শেষে মাশরাফি হামজা এবং বাংলাদেশ ফুটবল দলের জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, “ভারতের বিপক্ষে ম্যাচ এবং সামনের দিনগুলো আপনার জন্য শুভ হোক। শুভকামনা বাংলাদেশ ফুটবল দল।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০