RCTV Logo বিনোদন ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

হঠাৎ লুঙ্গি পরে হাজির বুবলী, দিলেন যে বার্তা

ছবিঃ সংগৃহীত

আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে যে কয়েকটি সিনেমা মুক্তি পাবে তার মধ্যে অন্যতম চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলীর ‘জংলি’। এবারের ঈদে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই জুটি।

সিনেমা মুক্তির কয়েকদিন আগে থেকেই জোর প্রচারণা শুরু করেছে জংলি টিম। এবার সেই প্রচারণায় যোগ দিলেন বুবলী নিজেও। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়ে নিজের ছবির প্রমোশন করলেন এই নায়িকা।

ফেসবুক অ্যাকাউন্টে লুঙ্গি পরা কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী বললেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’
বুবলীর এমন প্রচারণা ভক্তরা দারুণ উপভোগ করেছেন। কেউ বলেছেন, এই সিনেমায় বুবলীকে হয়তো সাহসী কোনো চরিত্রে দেখা যাবে। যেখানে হয়তো তার পোশাকের ধরণও ঠিক এমনই থাকবে।

এর আগে ‘টান’ ওয়ের ফিল্মে একসঙ্গে দেখা গেছে বুবলী সিয়ামকে। অবশেষে বড় পর্দায় জুটি হতে চলেছেন ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় এই দুই তারকা।

এই সিনেমা প্রসঙ্গে বুবলী বলেছেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমা গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’

এদিকে সিয়াম-বুবলী বাদেও সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন দীঘি। আগে দীঘিকে দেখা গেলেও এত দিন নির্মাতা বুবলীকে একরকম লুকিয়ে রেখেছিলেন। টিজারে প্রথমবারের মতো দেখা গেছে বুবলীর ঝলক। তবে তার কণ্ঠে কোনো সংলাপ ছিল না। সিয়ামের লুক, অ্যাকশন ছাড়াও টিজারের সম্পাদনা ও আবহ সংগীতের প্রশংসা করেছেন ভক্তরা। এ সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছেন সিয়াম এবং সিনেমা সংশ্লিষ্ট সবাই।

সিনেমাটি প্রসঙ্গে সিয়াম বলেন ‘অভিনেতাদের জীবনে মাঝেমধ্যে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে লালন করেছি। চরিত্রটিকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। বাকিটা দর্শকের হাতে।’

এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা আসছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে কিছু সিনেমা ইতিমধ্যে রয়েছে চর্চার মধ্যে। সিনেপ্রেমীরা সিনেমাগুলো দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ‘জংলি’ সিনেমা একটি সফল সিনেমা হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিনেমা সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৩

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৪

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৫

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৬

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৭

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৯

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

২০