RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

আলোড়ন তোলা দুই কিশোরকে বিশেষ উপহার দেবেন লিটন

ছবিঃ সংগৃহীত

হতে পারে স্কুল ক্রিকেট। তবু দেশের ক্রিকেটে প্রথমবার কোনো ব্যক্তিগত ইনিংসে ৪০০ রান! এমন একটা ইনিংসের পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন মুস্তাকিম হাওলাদার। ঢাকায় বড় হলেও মুস্তাকিম হাওলাদারের পৈত্রিক ভিটা বরিশালে। বর্তমানে বাবা-মায়ের সঙ্গে থাকেন ঢাকায়। নবম শ্রেণীতে পড়ুয়া ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের এই শিক্ষার্থী দেশের স্বীকৃত ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন।

সেন্ট গ্রেগরিস স্কুলের বিপক্ষে ৫০ চার ও ২২ ছক্কায় তিনি ৪০৪ রানের অপরাজিত এক অতিমানবীয় ইনিংস খেলেছেন মুস্তাকিম। যা দেশের স্কুল কিংবা স্বীকৃত কোনো পর্যায়ের ক্রিকেটেও প্রথম বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুস্তাকিমের ইনিংসে ভর করে তার দল ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রান সংগ্রহ করে। এই ওপেনারের সঙ্গে তৃতীয় উইকেটে ৬৯৯ রানের জুটি গড়েন সাদ পারভেজ। সাদ নিজেও ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ১২৪ বলে ৩২টি চার ও ১৩টি ছক্কায় তিনি অপরাজিত ছিলেন ২৫৬ রানে। সাদ অবশ্য পেয়েছেন ৪ উইকেটের দেখা।

দুর্দান্ত এই দুই কিশোরের ব্যাটিংশৈলীতে পুরো দেশের অনেকের মতো মুগ্ধ হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক লিটন কুমার দাস। নিজের ফেসবুক স্ট্যাটাসে দুই কিশোরের প্রশংসা করে তাদের উপহার দেয়ার কথাও জানান তিনি।

ফেসবুকে লিটন লিখেছেন, ‘স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের সাফল্য দেখতে দারুণ লাগছে! মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান এবং সাদ পারভেজের ২৫৬ রান + ৪ উইকেট—এক কথায় অসাধারণ!
এটা জানতে পেরে ভালো লাগছে, সাদের কাছে আমার ব্যাটিং ভালো লাগে। ভালোবাসার প্রতীক হিসেবে আমি মুস্তাকিম ও সাদ—দুজনকেই আমার দুই জোড়া গ্লাভস উপহার দেব। আশা করি, এটি তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং তারা আরও উজ্জ্বলভাবে আলো ছড়াবে!’

লিটন এই মুহূর্তে ব্যস্ত আছেন ডিপিএল নিয়ে। গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তিনি। এরইমাঝে ঘনিয়ে আসছে পিএসএলের সময়সূচি। এনওসি বা অনাপত্তিপত্র পেলে দেখা যেতে পারে সেই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০