RCTV Logo লাইফস্টাইল ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন

ইফতারে তরমুজ খেলে শরীরে যা ঘটে

পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করছেন বিশ্বের কোটি কোটি মুসলমান। সুর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হয়।

আমাদের দেশে রোজায় যে ধরনের ইফতার তৈরি হয় সেগুলোর বেশির ভাগই ভাজাপোড়া। ভাজাপোড়ার সঙ্গে রয়েছে মৌসুমের বাহারি ফল। যার মধ্যে অন্যতম তরমুজ। তরমুজ যেমনি রসালো তেমনি স্বাদেও অনন্য। এবারের ইফতারের অন্যতম অংশ হতে পারে তরমুজ।

সারাদিন রোজা রাখার পর শরীরে পানির ঘাটতি দেখা দেয়। যার ফলে ইফতারে আমাদের পুষ্টিকর খাদ্য নির্বাচন করতে হয়। তরমুজে পানির ঘাটতি পূরণের সঙ্গে পুষ্টির ঘাটতিও পূরণ করবে।

চলুন জেনে নেওয়া যাক ইফতারে তরমুজের উপকারিতা-

পানির ঘাটতি পূরণ
দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার কারণে শরীর পানি শূন্য হয়ে পড়ে। তাই ইফতারের সময় তরমুজ খেলে সে ঘাটতি অনেকাংশে পূরণ করা যায়। সে সঙ্গে পুষ্টির ঘাটতিও পূরণ হয়।

প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট
তরমুজে পটাশিয়ামের পাশাপাশি ইলেক্ট্রোলাইটও থাকে, যা সঠিক তারল্য ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং পেশির কার্যকারিতায় সহায়তা করে। তাই ইফতারে তরমুজ রাখতেই পারেন।

ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট
তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ইফতারে তরমুজ রাখলে পানিশূন্যতার পাশাপাশি সুস্থতাও বজায় থাকবে।

ক্যালোরি কম
যারা এবারের রোজায় ডায়েট বা ওজন কমাবেন বলে ভাবছেন তারা ইফতারে তরমুজ রাখতে পারেন। তরমুজ এমন একটি ফল যা ওজন বৃদ্ধির ভয় ছাড়াই মিষ্টি খাবার উপভোগ করতে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১২

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৪

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৮

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৯

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

২০