RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন

ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে হামজা

ছবিঃ সংগৃহীত

ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে বাংলাদেশের সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন হামজা দেওয়ান চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ সময় রাত তিনটার দিকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে হামজার দেশে আসার একটি ছবি পোস্ট করেছে। সব কিছু ঠিক থাকলে হামজা আজ বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল দুপুরে লিডস ও শেফিল্ড ইউনাইটেডের মধ্যে ম্যাচ ছিল। সেই ম্যাচে হামজার শেফিল্ড ১-০ গোলে জয়লাভ করে। ওই ম্যাচে হামজা পূর্ণ ৯০ মিনিটই খেলেন। সেই ম্যাচ খেলার কয়েক ঘণ্টা পরই হামজা ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে রওনা হয়েছেন।

বাফুফের সঙ্গে হামজার আলোচনা অনুযায়ী বিমানের বিজনেস ক্লাস আসনে যাতায়াত করার কথা। সেই অনুযায়ী হামজা বিজনেস ক্লাসেই ম্যানচেস্টার থেকে রওনা হয়েছেন। জাতীয় ফুটবল দলের সঙ্গে আজই পৃষ্ঠপোষক হিসেবে চুক্তি হয়েছে ইউসিবি ব্যাংকের। চুক্তি হওয়ার কয়েক ঘণ্টা পরই হামজার আগমনের ছবিতে বাফুফে ইউসিবি ব্যাংকের লোগো ব্যবহার করেছে। আজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অবশ্য হামজার আগমনে ইউসিবি সহায়তা কথা জানিয়েছিলেন।

হামজার শেকড় হবিগঞ্জের বাহুবল গ্রামে। তাই ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা এই ফুটবলার ঢাকা না এসে সরাসরি সিলেট আসবেন। সিলেট থেকে সড়কপথে হবিগঞ্জ রওনা হবেন সপরিবারে। সিলেট এয়ারপোর্টে বাফুফের চার নির্বাহী সদস্য হামজাকে অভ্যর্থনা জানাবেন। হামজাকে বরণের জন্য হবিগঞ্জবাসী মুখিয়ে রয়েছেন। বাফুফে সিলেট ও হবিগঞ্জ উভয় জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে হামজার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছে।

হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী আগেভাগেই দেশে এসেছেন। তিনি হবিগঞ্জে বাড়িতে অবস্থান করছেন। হামজার সঙ্গে একই ফ্লাইটে তার স্ত্রী, ৩ সন্তান ও মায়ের আসার কথা। বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ হামজার পরিবারও উপভোগ করতে মুখিয়ে আছেন। তারা শিলং স্টেডিয়ামে বসেই খেলা দেখার পরিকল্পনা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০