RCTV Logo হেলথ ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ৩:০৭ অপরাহ্ন

কোন খেজুরে কী গুণ?

ছবি : সংগৃহীত

খেজুরকে বলা হয় সুপার ফুড। এটি পুষ্টিগুণে ভরপুর একটি ফল, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। একজন সুস্থ মানুষের দৈনিক আয়রনের চাহিদার প্রায় ১১% পূরণ করতে পারে খেজুর। এতে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক।

খেজুর খেয়েই রোজা ভাঙার প্রচলিত নিয়ম আছে। তবে কোন খেজুরে কী গুণ, কোন খেজুর স্বাস্থ্যকর, আর কোনটি ওজন কমাতে সাহায্য করে, তা জানা জরুরি।

বিভিন্ন ধরনের খেজুর ও তাদের উপকারিতা

১. ডেগলেট নূর

  • মাঝারি আকারের, তুলনামূলকভাবে নরম খেজুর।
  • বাজারে সবচেয়ে বেশি পাওয়া যায়।
  • শর্করার পরিমাণ কম কিন্তু ফাইবার বেশি, যা হজমশক্তি উন্নত করে ও ওজন কমাতে সহায়ক
  • ডায়াবেটিস রোগীরাও কম পরিমাণে খেতে পারেন।

২. বারহি

  • হালকা হলুদ রঙের মাঝারি আকারের খেজুর।
  • ওজন কমাতে কার্যকর, কারণ এতে ক্যালোরির পরিমাণ তুলনামূলক কম।
  • প্রতি ১০০ গ্রাম বারহি খেজুরে ২৮২ কিলোক্যালোরি শক্তি, ৭৫ গ্রাম কার্বোহাইড্রেট, ২.৫ গ্রাম প্রোটিন ও ০.৪ গ্রাম ফ্যাট থাকে।
  • এটি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ও হজমশক্তি ভালো করে।

৩. আজওয়া

  • কালচে রঙের, হালকা মিষ্টি স্বাদের খেজুর।
  • হাদিস অনুসারে, আজওয়া খেজুরের নিরাময়ক্ষমতা রয়েছে
  • এতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হজমশক্তি উন্নত করে।
  • ওজন কমানোর জন্যও উপকারী

৪. সুক্কারি

  • ‘সুক্কারি’ নামটি এসেছে আরবি শব্দ ‘সুক্কর’ (চিনি) থেকে।
  • মূলত সৌদি আরবের আল কাসিম অঞ্চলে উৎপাদিত হয়।
  • দাঁতের ক্ষয়রোধ, কোলেস্টেরল কমানো ও ক্লান্তি দূর করতে সাহায্য করে

৫. মেডজুল

  • ‘খেজুরের রানি’ নামে পরিচিত, আকারে বড় ও ঘন গন্ধযুক্ত।
  • সাধারণত স্মুদি তৈরিতে বেশি ব্যবহৃত হয়
  • এতে ক্যালসিয়াম ও আয়রন বেশি পরিমাণে থাকে
  • প্রতিদিন ১টি মেডজুল খেলে দৈনিক ফাইবারের ২০% পাওয়া যায়

খেজুরের উপকারিতা

শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা:
খেজুরে প্রচুর ভিটামিন, খনিজ, ক্যালসিয়াম ও পটাশিয়াম থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ফাইবারের ভালো উৎস:
ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজমে সহায়ক এবং ডায়েটে রাখার জন্য উপযুক্ত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে:
প্রতিটি খেজুরে ২০-২৫ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে

রক্তস্বল্পতা দূর করে:
খেজুর আয়রনের ভালো উৎস, যা রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) দূর করতে সহায়তা করে

প্রাকৃতিক চিনি হিসেবে ব্যবহারযোগ্য:
যারা চিনি এড়িয়ে চলতে চান, তারা খেজুর খেতে পারেন। চিনির বিকল্প হিসেবে খেজুরের রস ও গুড় ব্যবহার করা যেতে পারে।

কোষ্ঠকাঠিন্য দূর করে:
রাতে পানিতে খেজুর ভিজিয়ে রেখে পরদিন সকালে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়

হৃদযন্ত্র সুস্থ রাখে:
খেজুরে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে

চোখের জন্য উপকারী:
খেজুরে থাকা লিউটেন ও জিক্সানথিন রেটিনার স্বাস্থ্য ভালো রাখে এবং চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে

খেজুর শুধু সুস্বাদু নয়, এটি শক্তিবর্ধক ও স্বাস্থ্যকর একটি ফল। প্রতিদিন কয়েকটি খেজুর খেলে শরীরের পুষ্টি চাহিদা মেটানো সম্ভব। তবে ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে পরিমিত পরিমাণে খাওয়া উচিত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০