RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

মাহমুদউল্লাহ রিয়াদের অবসরে যা বলছেন সাকিব

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটলো মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে। গতকাল ওয়ানডে ফরম্যাট থেকে নিজের বিদায় ঘোষণা করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে পঞ্চপান্ডব যুগের কার্যত সমাপ্তি ঘটলো। যদিও সাকিব আল হাসান এখনো ওয়ানডে ক্রিকেটে সক্রিয়, তবে তার খেলার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন ও শঙ্কা বিদ্যমান।

মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের ঘোষণায় তার সাবেক সহকর্মী ও ক্রিকেটাররা শুভকামনা জানিয়েছেন। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের পাশাপাশি সাকিব আল হাসানও সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়াদকে শুভকামনা জানিয়েছেন। সাকিব তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের। আপনি মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই উদাহরণ স্থাপন করেছেন এবং আপনার রেকর্ডই কথা বলে। খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ দেখান।”

মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় ২০০৭ সালের ২৫ জুলাই, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশের হয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে অনবদ্য অবদান রেখেছেন। ওয়ানডেতে ২৩৯ ম্যাচে ৩৬ গড়ে ৫,৬৮৯ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৩২টি অর্ধশতক ও ৪টি সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ৮২টি উইকেট।

টেস্ট ক্রিকেটে মাহমুদউল্লাহ ৫০ ম্যাচে ৩৩ গড়ে ২,৯১৪ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৬টি অর্ধশতক ও ৫টি সেঞ্চুরি। এছাড়াও বল হাতে তিনি ৪৩টি উইকেট শিকার করেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ১৪১ ম্যাচে ২৪ গড়ে ২,৪৪৪ রান করেছেন এবং ৪১টি উইকেট নিয়েছেন।

মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটলো। তার অবদান ও নিষ্ঠা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তার বিদায়ে ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে এক যুগান্তকারী অধ্যায়ের স্মৃতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০