RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১১:১০ অপরাহ্ন

মরে গিয়েও বেঁচে আছে ২ কোটি মানুষ!

যুক্তরাষ্ট্রে প্রায় ২ কোটি মৃত ব্যক্তি এখনো সরকারি নথিতে জীবিত হিসেবে তালিকাভুক্ত রয়েছেন! এমনই বিস্ময়কর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও সরকারি কার্যকারিতা বিভাগের প্রধান ইলন মাস্ক।

তার অভিযোগ, যুক্তরাষ্ট্রে অর্থ-লাভের উদ্দেশ্যে মৃত ব্যক্তিদের তথ্য ব্যবহার করে প্রতারণা চালানো হচ্ছে। সোমবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, সামাজিক নিরাপত্তা বিভাগের ডেটাবেজে ২ কোটি আমেরিকান এখনো জীবিত হিসেবে তালিকাভুক্ত আছেন, যদিও তারা বহু আগেই মারা গেছেন।

মাস্ক দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল সুবিধাভোগী কর্মসূচিগুলোতে ব্যাপক জালিয়াতি ও অপচয় হচ্ছে। তিনি সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে এসব কর্মসূচিতে কঠোর পরিবর্তন আনার পক্ষে মত দেন এবং উল্লেখ করেন যে, প্রতি বছর ৫০০ থেকে ৭০০ বিলিয়ন ডলার অপচয় রোধ করা প্রয়োজন।

তার ভাষ্যমতে, ফেডারেল ব্যয়ের সবচেয়ে বড় অংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় হয়, যা বন্ধ করা উচিত।

যুক্তরাষ্ট্রের সরকারি পর্যবেক্ষক সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২২ অর্থবছরের মধ্যে অনিয়মিত অর্থ প্রদানের পরিমাণ ছিল ৭১.৮ বিলিয়ন ডলার, যা সে সময়ের মোট প্রদত্ত সুবিধার মাত্র ১ শতাংশেরও কম।

তবে, সামাজিক নিরাপত্তা ডেটাবেজে ২ কোটি মৃত ব্যক্তির তথ্য থাকা নিয়ে মাস্কের দাবি নিয়ে বিতর্ক রয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত কমিশনার লি ডুডেক এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন, তালিকাভুক্ত সকল ব্যক্তি সরাসরি সুবিধাভোগী নন।

মার্কিন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এবং কিছু নির্দিষ্ট শিশুরা মাসিক ভাতা পেয়ে থাকেন। ট্রাম্প এই কর্মসূচি চালু রাখার প্রতিশ্রুতি দিলেও, মাস্ক এটিকে “যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ জালিয়াতি” বলে আখ্যায়িত করেছেন।

তিনি ইতোমধ্যে সংস্থাটির কিছু অফিস বন্ধ করে দিয়েছেন এবং অভিযোগ করেছেন, “ডেমোক্র্যাটরা এই কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীদের জন্য তহবিল বরাদ্দ করছে এবং পরবর্তীতে তাদের ভোটার হিসেবে ব্যবহার করছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০