RCTV Logo বিনোদন ডেস্ক
৬ মার্চ ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

শাহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন কারিনা

ছবি : সংগৃহীত

এক সময় বলিউডে অন্যতম চর্চিত জুটি ছিলেন কারিনা কাপুর ও শাহিদ কাপুর। তাদের প্রেমের সম্পর্ক এতটাই গভীর ছিল যে, ভক্তরা তো বটেই, পরিবারের লোকজনও মনে করেছিলেন—এ সম্পর্কের পরিণতি নিশ্চিতভাবেই বিয়েতে গড়াবে। বিশেষ করে, শাহিদ-কারিনার একটি চুমুর ভিডিও ভাইরাল হওয়ার পর তাদের সম্পর্ক আরও বেশি প্রকাশ্যে আসে। কিন্তু সেই প্রেম বেশি দিন টেকেনি। আজও অনেকে জানেন না, কেন ভেঙে গিয়েছিল তাদের সম্পর্ক।

অনেকদিন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ মুখ খোলেননি। তবে গুঞ্জন ছিল, ‘জব উই মেট’-এর শুটিং চলাকালীনই তাদের ব্রেকআপ হয়। এতদিন বিষয়টি রহস্যে ঢাকা থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানিয়েছেন, কেন তাদের পথ আলাদা হয়েছিল।

কারিনা বলেন, “শাহিদ খুব ভালো বন্ধু ছিলেন, কিন্তু তার ইগো ছিল প্রবল। সামান্য কথাতেই আমাদের মধ্যে ঝগড়া লেগে যেত। আর ঝগড়া হলেই শাহিদ কথা বলা বন্ধ করে দিত, রাতের পর রাত ফোনও করত না।”

যদিও তিনি এটাও স্বীকার করেছেন যে, সময়ের সঙ্গে সঙ্গে শাহিদ অনেক বদলেছেন। এখন হয়তো আগের মতো ইগো আর নেই।

সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর অবশ্য কারিনা শাহিদ প্রসঙ্গে সবসময় চুপ থাকতেই পছন্দ করতেন। কিন্তু এবার সেই নীরবতা ভাঙলেন তিনি, জানালেন তাদের বিচ্ছেদের আসল কারণ। তবু সাবেক প্রেমিকের প্রতি তার শুভকামনা আজও অটুট রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীর পায়ের মোজার ভেতরে লুকানো ছিল ২ হাজার ইয়াবা

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার বেলিংহামের প্রিয় খেলা ক্রিকেট

দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

এক বছরে বিশ্বজুড়ে নিহত হয়েছে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

১৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ বিপুল মাদক ও মালামাল জব্দ

১০

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে বকেয়া ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল 

১১

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

১২

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

১৩

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

১৪

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

১৫

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

১৬

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

১৭

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

১৮

পাবনায় সন্ত্রাসীদের হামলায় ওসিসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১৯

এসএসসি পরীক্ষার্থীদের হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা

২০