RCTV Logo ডেস্ক রিপোর্ট
৬ মার্চ ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

ইউটিউব দেখে বোমা বানিয়ে পরীক্ষা;গুরুতর আহত ২ যুবক

ছবিঃ সংগৃহীত

ইউটিউব দেখে হাত বোমা বানিয়ে পরীক্ষা করার সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিস্ফোরণে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ১০টায় সলিমমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কাদৈর গ্রামের কাউসার মিয়ার ছেলে নিজামুল দীর্ঘদিন ধরেই মোবাইলে আসক্ত। তিনি মোবাইল দেখে মোবাইলে ইউটিউব দেখে বিভিন্ন জিনিস আবিষ্কারের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতাই তিনি দীর্ঘদিন ধরে হাত বোমা তৈরির চেষ্টা করে আসছিলেন।

হাত বোমা তৈরি করে গতকাল সকালে সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়ার বসতবাড়ির পাশে পরীক্ষামূলকভাবে ফাটায়। বোমার শব্দে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এরপর স্থানীয়রা নিজামুলকে ধরে বোমা ফাটানোর বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রথমে অস্বীকার করে। এরপর জালাল তার পকেট চেক করে একটি বোমা পায়। তখন বোমাটি দুই পক্ষের কাড়াকাড়িতে বোমাটি নিজামুলের হাতে ফুটে যায়। এতে বিস্ফোরণে নিজামুল ও জালাল মিয়া গুরুতর আহত হন। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

জালাল মিয়া চোখে, হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। নিজামুলের দুই হাত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতে করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকে বলেন, ‘আমি এই বিষয়ে তথ্য পেয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি। যতটুকু জানি সে দীর্ঘদিন ধরেই ইউটিউব দেখে এসব তৈরি করত। তার তৈরি একটি বোমা উদ্ধার করতে গিয়েই মূলত দুই পক্ষের হাতাহাতিতেই দুর্ঘটনা ঘটে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১১

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১২

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৪

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৫

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৬

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৭

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৮

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৯

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

২০