RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ মার্চ ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

ছবি : সংগৃহীত

আল্লাহতায়ালার অশেষ রহমতে আমরা পবিত্র মাহে রমজানের রোজা পালন করছি, আলহামদুলিল্লাহ। এই মাস আমাদের জন্য আল্লাহর বিশেষ নিয়ামত, যার মাধ্যমে আমরা সহজেই তাঁর সন্তুষ্টি অর্জন করতে পারি।

অনেকে রোজা রাখার পর কিছু বিষয়ে সন্দেহে থাকেন এবং নিশ্চিতভাবে না জানার কারণে অনেক বৈধ কাজ থেকেও বিরত থাকেন। অথচ কিছু কাজ রোজার ক্ষতি করে না। আসুন জেনে নিই যেসব কারণে রোজা ভাঙবে না—

ভুলক্রমে খাবার বা পানীয় গ্রহণ: যদি কেউ ভুলে কোনো খাবার বা পানীয় খেয়ে ফেলে, তবে রোজা ভাঙবে না। তবে মনে পড়ার সঙ্গে সঙ্গে তা ত্যাগ করতে হবে।

সুগন্ধি বা আতর ব্যবহার: আতর, সুগন্ধি বা ফুলের ঘ্রাণ নিলে রোজার কোনো ক্ষতি হবে না।

থুতু বা কফ গিলে ফেলা: নিজ মুখের থুতু বা কফ জমিয়ে না রেখে গিলে ফেললেও রোজার কোনো সমস্যা হয় না।

তেল বা লোশন ব্যবহার: শরীর বা মাথায় তেল, লোশন বা মলম ব্যবহার করা রোজার ওপর কোনো প্রভাব ফেলে না।

গোসল করা: ঠান্ডার জন্য বা পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্দেশ্যে গোসল করা রোজার ক্ষতি করে না।

স্বপ্নদোষ হওয়া: ঘুমের মধ্যে স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না।

মিসওয়াক করা: রোজা অবস্থায় মিসওয়াক করা সুন্নত এবং এটি রোজার জন্য কোনো ক্ষতিকর নয়।

অনিচ্ছাকৃত বমি হওয়া: যদি নিজের ইচ্ছার বাইরে বমি হয়, তবে রোজার কোনো ক্ষতি হবে না।

চোখে ওষুধ বা সুরমা ব্যবহার: চোখে ড্রপ বা সুরমা ব্যবহার করলে রোজা ভাঙবে না।

ইনজেকশন গ্রহণ: কোনো সাধারণ ওষুধ বা চিকিৎসার জন্য ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। তবে যদি ইনজেকশনটি শক্তিবর্ধক হয়, তাহলে রোজা ভেঙে যাবে।

সূত্র: রদ্দুল মুহতার ও দুররে মুখতার (২/৩৯৪)

এগুলো জানা থাকলে অপ্রয়োজনে সংশয়ে পড়তে হবে না এবং রমজান মাসের সঠিক আমল পালন সহজ হবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১০

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১১

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১২

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৩

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৪

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৫

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৬

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৭

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৯

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

২০