RCTV Logo আরসিটিভি ডেক্স
২ মার্চ ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

ছবি : সংগৃহীত

আজ রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। এই দিনটি উদযাপনের পাশাপাশি নির্বাচন কমিশন (ইসি) আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। গত বছর শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম জুন মাসে শেষ হবে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে চায় নির্বাচন কমিশন।

চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে ১৮ লাখ ৩৩ হাজার ভোটার যুক্ত হয়েছে, যা মোট ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ৩৭ লাখে দাঁড়িয়েছে। আপত্তি শুনানি শেষে আজ ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসংগতিপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ কারণে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর হবে, তারাও এবার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, হালনাগাদ সঠিকভাবে হলে প্রায় ৬২ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হবে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার এবং বাদ পড়া ভোটার মিলিয়ে ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক রেজিস্ট্রেশন করেছেন। এদিকে মৃত ভোটার তালিকা থেকে প্রায় ১৭ লাখ ভোটার বাদ পড়েছে।

ভোটার তালিকা আইন অনুযায়ী, প্রতিবছর হালনাগাদ শেষে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সে অনুযায়ী ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের মাধ্যমে এই তালিকার খসড়া ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশ হওয়ার কথা। তবে ২০২৪ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে, মার্চের দুই তারিখে প্রকাশিত ২০২৪ সালের তালিকা অনুযায়ী ভোট করতে হবে নির্বাচন কমিশনকে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০