RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল কে গ্রেপ্তার করেছে লালমনিরহাট ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ ও ধানমন্ডি থানাধীন সোবাহানবাগ এলাকা হতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শ্যামল (৪২) লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলার মধ্যগড্ডিমারী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। শ্যামল জয় বাংলা বিগ্রেডের সক্রিয় সদস্য।

পুলিশ ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রংপুরে হত্যার চেষ্টার মামলাসহ একাধিক মামলার আসামি আবু বক্কর সিদ্দিক শ্যামল ও তার অন্যতম সহযোগী কামরুল বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে পতিত আওয়ামী সরকারকে পুনর্বাসনের লক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম দ্বারা জনমত গড়ে তোলাসহ দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছিলেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব চ্যানেল ও জুম প্লাটফর্মে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বর্তমান বৈধ সরকারকে উৎখাত করে পলাতক প্রধানমন্ত্রীকে দেশে এনে পুনরায় ক্ষমতায় বসানোর পরিকল্পনা করছে তারা। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সারাদেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপের সঙ্গে অনলাইনে সংযুক্ত হয়ে রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলার ক্ষতিকর কার্য এবং বর্তমান বৈধ সরকারের বিরুদ্ধে ঘৃণাবোধ সৃষ্টির অভিপ্রায়ে ধ্বংসাত্মক কাজ করার জন্য সংশ্লিষ্ট এলাকায় তাদের কর্মী বাহিনীকে সংগঠিত করছে। যা ক্ষতিকর কার্যের শামিল।

লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ডিবি পুলিশের মাধ্যমে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে লালমনিহাটে নিয়ে আসা হয়েছে। আজ বিকেলে আদালতের মাধ্যমে জেলা আদালতে পাঠানোর কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ৪ লাখ ডলারের ক্লাবে ‘বনলতা এক্সপ্রেস’

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

১১৪ বছরে যা হয়নি, সেই লজ্জাজনক নজির এবার গড়ল চেলসি

বড় গ্যাসক্ষেত্রের সন্ধান পেল ইন্দোনেশিয়া

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

এমবাপে ও ভিনিসিয়ুসের গোলে জয়ের ধারায় ফিরল রিয়াল

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

এবার তৃতীয় বিভাগে নেমে গেল হামজার লেস্টার সিটি

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

১০

আজ ২২ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ২২ এপ্রিল ২০২৬

১২

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

১৩

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

১৪

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

১৫

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

১৬

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

১৭

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

১৮

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

১৯

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

২০