RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪:৪২ অপরাহ্ন

জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে ‘কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি’ অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে গণমাধ্যমকে এ আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশসহ যৌথবাহিনী কাজ করে যাচ্ছে, অপরাধ দমনে জনগণকে আরও সচেতন হতে হবে। পরিবার থেকে সন্তানদের অপরাধমূলক কাজ থেকে বিরত রাখার শিক্ষা দিতে হবে।

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি আর্মি, র্যাব, বিজিবি কাজ করছে। তারপরও কিছু অঘটন ঘটছে। সেসব ক্ষেত্রে দ্রুত সময়ে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। এসময় তিনি অপরাধ দমনে জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু রাতে অপরাধীরা বেশি তৎপর থাকে তাই সেসময় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা দেখা হচ্ছে।

এসময় উপদেষ্টা কৃষি বিষয়ে বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় কৃষি জমি কমে গেছে, আমাদের কৃষকরা ভালো উৎপাদন করে চাহিদার অনেকটাই মেটাচ্ছেন। তাদের সহযোগিতায় কাজ করছে সরকার।এরই ধারাবাহিকতায় আজ তাদের সুবিধার্থে এই অ্যাপের উদ্বোধন করা হলো।

অনুষ্ঠানে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০