RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

ছবিঃ সংগৃহীত

সিলেটে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪ জন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগের পরিস্থিতি প্রতিবেদন’ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। তাদের মধ্যে একজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এবং অপরজন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। মৃত দুই শিশুর বয়স যথাক্রমে চার ও সাত মাস। সম্প্রতি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, তুলনামূলকভাবে দুর্গম ও প্রত্যন্ত এলাকার শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে এবং তাদের মধ্যেই মৃত্যুর ঝুঁকি বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার, রোগ শনাক্তে নজরদারি বৃদ্ধি এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৭৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে তিন শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসা নিয়ে প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

ইনস্টাগ্রাম থেকে রিয়ালের সব ছবি মুছে রহস্য বাড়ালেন ভিনিসিয়ুস

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

নরওয়ের কাছে হাই এক্সপ্লোসিভ অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র, মূল্য ২৭ কোটি ডলার

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

তিন বিভাগে বন্যার শঙ্কা

১০

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

১১

বিশ্বকাপ শেষে ফের রেকর্ড গড়ে মায়ামিকে জেতালেন মেসি

১২

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

১৩

আজ ০৬ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৬ আগস্ট ২০২৬

১৫

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

১৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

১৭

রেসলিংকে বিদায় জানালেন ব্রক লেসনার

১৮

গিরিজা খাল সংস্কারে বিজিবির উদ্যোগ, কমবে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি

১৯

বিশ্ববাজারে এক মাসের সর্বোচ্চে স্বর্ণের দাম

২০