RCTV Logo স্পোর্টস ডেস্ক
৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পর ২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মিকেল আর্তেতার দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও দ্বারপ্রান্তে ছিল। তবে তাদের স্বপ্ন ভেস্তে দেয় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় পিএসজি। তবে আর্তেতা এবার বড় লক্ষ্য নিয়ে নেমেছে। দল সাজাচ্ছে বড় মুখ ভিড়িয়ে। হচ্ছে–হবে না করে অবশেষে নিউক্যাসল থেকে ব্রাজিল তারকা ব্রুনো গুইমারেসকে যুক্ত করছে গানাররা।

ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস বলছে, ৭৫ মিলিয়ন পাউন্ডে (৯৯.৫ মিলিয়ন ডলার) ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার আর্সেনালের সঙ্গে চুক্তিতে রাজি হয়েছেন। এর আগে প্রাথমিক প্রস্তাবে রাজি হননি গুইমারেস। তবে লন্ডনের ক্লাবটির প্রতি তারও আগ্রহ ছিল। নিউক্যাসলকে পুনরায় দেওয়া প্রস্তাবের পর গুইমারেসকে নিয়ে উভয়পক্ষ এক বিন্দুতে মিলেছে।

এদিকে, দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বলছেন, আর্সেনালের সঙ্গে আসন্ন ৪ বছরের চুক্তি স্বাক্ষরের আগে মেডিক্যাল প্রক্রিয়া সম্পন্ন করেছেন ব্রুনো গুইমারেস। ইতোমধ্যে কোচ আর্তেতা তার সঙ্গে কথা বলেছেন। তাকে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চ অনুভবের কথা বলছিলেন এবং এরপরই গানারদের স্কোয়াডে যুক্ত হচ্ছেন গুইমারেস। ৭৫ মিলিয়ন পাউন্ডের এই আনুষ্ঠানিক দলবদলের ঘোষণা আসবে শিগগিরই।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গুইমারেস আগেই নিউক্যাসলকে জানিয়েছিলেন যে, উপযুক্ত প্রস্তাব পেলে তিনি আর্সেনালে যোগ দিতে চান। আবার নিউক্যাসলও তাদের অধিনায়ককে দলে ধরে রাখতে আগ্রহী ছিল। সেন্ট জেমস পার্কে তার বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি আছে এবং চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোরও সুযোগ ছিল। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে নিউক্যাসলে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ তারকায় পরিণত হন গুইমারেস।

ইংলিশ ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনি ১৯৫টি ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন এবং ২০২৫ সালে লিগ কাপ জয়ে দলকে নেতৃত্ব দিয়ে ঘরোয়া শিরোপা জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে সহায়তা করেছেন। আর্সেনাল যখন প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখা এবং ইউরোপীয় প্রতিযোগিতায় ভালো করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে, তখন গুইমারেসের অন্তর্ভুক্তি আর্তেতার মিডফিল্ডে আরও দক্ষতা ও অভিজ্ঞতা যোগ করবে।

এই ব্রাজিলিয়ান তারকা ২০২৬ বিশ্বকাপে নিজ দেশের হয়ে খেলেছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলের নিয়মিত সদস্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। এদিকে, অ্যান্থনি গর্ডন ও সান্দ্রো টোনালির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ম্যানেজার এডি হাওয়ের বিদায়ের পর গুইমারেসের দলবদল নিউক্যাসলের জন্য আরও একটি বড় ধাক্কা হয়ে আসতে যাচ্ছে!

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইসিতে পাঠিয়েছে সংসদ

ইনস্টাগ্রাম থেকে রিয়ালের সব ছবি মুছে রহস্য বাড়ালেন ভিনিসিয়ুস

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১২০

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

নরওয়ের কাছে হাই এক্সপ্লোসিভ অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র, মূল্য ২৭ কোটি ডলার

অবশেষে আর্সেনালের পথে ব্রাজিল তারকা

তিন বিভাগে বন্যার শঙ্কা

১০

এক সপ্তাহেই ১৫ হাজার কোটি টাকা আয় করল নতুন ‘স্পাইডার-ম্যান’

১১

বিশ্বকাপ শেষে ফের রেকর্ড গড়ে মায়ামিকে জেতালেন মেসি

১২

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

১৩

আজ ০৬ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৬ আগস্ট ২০২৬

১৫

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

১৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

১৭

রেসলিংকে বিদায় জানালেন ব্রক লেসনার

১৮

গিরিজা খাল সংস্কারে বিজিবির উদ্যোগ, কমবে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি

১৯

বিশ্ববাজারে এক মাসের সর্বোচ্চে স্বর্ণের দাম

২০