RCTV Logo স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কেলেঙ্কারি ; গ্রেপ্তার তিন জুয়াড়ি

ছবিঃ সংগৃহীত

আইসিসি ইভেন্টে বাংলাদেশ-ভারত মুখোমুখি হলেই এখন সেটা বাড়তি মাত্রা পায়। জুয়াড়ি চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। ম্যাচের ফল, কোন পরিস্থিতিতে কী হবে—সব কিছু নিয়েই ধরা হয় বাজি। এবার চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং কাণ্ডে তিন জুয়াড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে গতকাল প্রকাশ পেয়েছে।

ভারতের গোয়া রাজ্যের পুরবরিম থানার পুলিশ পরিদর্শক রাহুল পরাবের বরাতে টাইমস অব ইন্ডিয়া গতকাল লিখেছে, বৃহস্পতিবার মধ্য রাতে পানাজির পিলেরনে গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়েছে গোয়া পুলিশ। পরাব, দুই উপপরিদর্শক সিতারাম মালিক ও অরুণ সিরোধকার, চার কনস্টেবল মহাদেব নাইক, আকাশ নাইক, নীতিশ গাউরে, সিদ্ধেশ নাইক—সাত জনের একটি পুলিশের দল ছিল সেই অভিযানে।

হাতেনাতে গ্রেপ্তারকৃত সেই তিন ব্যক্তি হলেন মাকসুদ মোদন (২৮), আসিফভাই জিয়াউদ্দিনভাই (২৫) ও রিজভান ভাশ (২০)। তারা প্রত্যেকেই জীবিকার তাগিদে গুজরাট থেকে গোয়ায় এসেছেন। তিন জুয়াড়ির থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেটের একটি রাউটার এবং ১ লাখ ১০ হাজার রুপি জব্দ করা হয়েছে। তাঁদের গতকাল আদালতে হাজির করানো হয়েছে।

দুবাইয়ে পরশু বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু করে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ভারত করেছে ২৩১ রান। এই ম্যাচেই বাংলাদেশের তাওহিদ হৃদয় আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১১৮ বলে ১০০ রান)। পরে শুবমান গিল ১২৯ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০