RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারী ২০২৫, ৬:৩১ অপরাহ্ন

ইমরান খানের নামে স্টেডিয়াম করছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া সরকার ঐতিহ্যবাহী পেশোয়ারের আরবাব নিয়াজ ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রাদেশিক ক্রীড়া বিভাগ ইতোমধ্যে নতুন নাম—‘ইমরান খান ক্রিকেট স্টেডিয়াম’ করার প্রস্তাব জমা দিয়েছে। এ সিদ্ধান্ত আগামী শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ইতিবাচক সাড়া পাওয়া গেলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করা হবে

ইমরান খান পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার এবং দেশের প্রথম ও একমাত্র ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক১৯৯২ সালে তার নেতৃত্বেই পাকিস্তান বিশ্বকাপ শিরোপা জেতে

তার দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে—

  • টেস্ট: ৮৮ ম্যাচ, ৩,৮০৭ রান, ৩৬২ উইকেট
  • ওয়ানডে: ১৭৫ ম্যাচ, ৩,৭০৯ রান, ১৮২ উইকেট

স্টেডিয়ামের নাম পরিবর্তনের এই সিদ্ধান্তকে ইমরান খানের প্রতি শ্রদ্ধা ও স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। তার অমূল্য ক্রিকেটীয় অবদান ও পাকিস্তান ক্রিকেটের উন্নয়নে অবদান স্মরণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখছে, যা ইমরান খানের ক্রিকেট ইতিহাসে অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে আইনজীবী সমিতির উদ্যোগে ‘বইমেলা’ উদ্বোধন

আলভারেজকে নিয়ে ইউরোপের তিন জায়ান্টের কাড়াকাড়ি, অ্যাতলেটিকো ছাড়বে তো?

দেড় মাসের সন্তান নিয়ে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী কারাগারে

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার শিক্ষার্থী

ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে কাতারের বিবৃতি

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রংপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৫৭১

নাটোরে নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও প্রশিক্ষণ 

১০

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

১১

বিশ্ববাজারে কমল তেলের দাম

১২

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক

১৩

বালিয়াডাঙ্গীতে ২০০ লিটার পেট্রোলসহ আটক ২ জন, মোবাইল কোর্টে জরিমানা

১৪

মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ, পালাল চোরাকারবারীরা

১৫

মুক্তির আগেই ‘কিং’ সিনেমার আয় ২৫০ কোটি

১৬

সংসদে ১৩৩ অধ্যাদেশের ৯৭টিই বিল আকারে আইনে রূপান্তর

১৭

তিন জেলার পুলিশ সুপারকে বদলি

১৮

রংপুরের গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী বই পাঠের আসর অনুষ্ঠিত

১৯

অন্ধকার পেরিয়ে আলোর পথে: শ্রুতলেখকের সহায়তায় এসএসসি দিচ্ছেন শরীফ আলী

২০