RCTV Logo স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারী ২০২৫, ৩:০১ অপরাহ্ন

ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

গতকাল করাচিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্টে জয় দিয়ে চমক দেখিয়েছে নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় দিনে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিবেশি ও ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত মুখোমুখি হয়েছে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ-ভারত ম্যাচ সবসময়ই উত্তেজনায় পরিপূর্ণ থাকে। কাগজে-কলমে এবং পরিসংখ্যানে ভারত শক্তিশালী দল হিসেবে পরিচিত হলেও, বাংলাদেশের কাছে আইসিসি ইভেন্টে ভারতকে হারানোর স্মৃতি রয়েছে। তারুণ্য নির্ভর বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এই টুর্নামেন্টে অংশ নিয়েছে। ভারত শক্তিমত্তায় এগিয়ে থাকলেও, বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে।

বাংলাদেশের একাদশ:

তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত (অধিনায়ক), মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, জাকের আলী, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, হার্ষিত রানা, কুলদীপ যাদব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৭

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৮

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৯

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

২০