RCTV Logo তুষার আচার্য্য, নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬, ১:০১ অপরাহ্ন

সমাজসেবা অধিপ্তরের উদ্যোগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহযোগিতার অর্থ বিতরণ

বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার আওতায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ সকালে রংপুর গ্রুপ অডিটোরিয়ামে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে এবং রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মোঃ মিরাজুল মুহসিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, রংপুর গ্রুপের পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক বৃন্দসহ রংপুর গ্রুপ এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

চিকিৎসার জন্য এরকম আর্থিক সহযোগীতা পেয়ে সুবিধাভোগী রোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে।

কর্তৃপক্ষ জানায়, অনুষ্ঠানে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১০০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তরবঙ্গের রোগীদের সর্বাধুনিক ও উন্নতমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভিন্নধর্মী নানান উদ্যোগ গ্রহণ করে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

সমাজসেবা অধিপ্তরের উদ্যোগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহযোগিতার অর্থ বিতরণ

প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কত টাকা পাবে?

রংপুরে গীতিকবি সংসদের সম্মাননা পেলেন গাইবান্ধার গীতিকার অমিতাভ দাশ হিমুন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানের চালকসহ নিহত ৪ 

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

গাইবান্ধায় কিশোর কে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার 

১০

ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

১১

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

১২

২৯০ কিমি গতির সুপার টাইফুন আঘাত হেনেছে চীনে

১৩

ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা 

১৪

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার

১৫

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ 

১৬

গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে 

১৭

চোখে আঘাত পেলেন মেসি, কী হয়েছিল সেখানে?

১৮

আজ ১২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১২ জুলাই ২০২৬

২০