RCTV Logo ডেস্ক রিপোর্ট
২০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দল হিসেবে ভালো খেলাই লক্ষ- এমনটা জানিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অপরদিকে, নিজেদের শক্তিমত্তা অনুযায়ী দল গঠনের কথা জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ এ’র খেলায় মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন বুধবার আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্তরা, রিয়াদ বাদে বাদবাকি সবাই অংশ নিয়েছেন স্কিল প্র্যাকটিসে। প্রস্তুত যে হতেই হবে, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই তো উত্তেজনা, যা ছড়ায় মাঠ থেকে মাঠের বাইরে।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “ভারত-বাংলাদেশ ম্যাচে সব সময়ই এক্সাইটমেন্ট থাকে। তবে খেলোয়াড়েরা এটা নিয়ে খুব বেশি চিন্তা করছে না। সবার মনোযোগ খেলার মধ্যেই আছে।”

অন্যদিকে ভারত আবার অনুশীলন করেছে ম্যাচ ভেন্যুতে। বাংলাদেশের শক্তিমত্তার জায়গা যেখানে পেসাররা তখন ভারতের স্কোয়াডে পাঁচজন স্পিনার। যদিও ইনজুরির জন্য দলে নেই যাসপ্রীত বুমরাহ।
সাংবাদিকদের করা প্রশ্নে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন, “৫ স্পিনার কোথায়? দলে স্পিনার দুজন, বাকিরা অলরাউন্ডার। অন্য দলগুলো বেশি পেসার নিয়েছে, আমরা স্পিনার নিয়েছি। আমরা আমাদের শক্তির দিকে নজর দিয়েছি।”

উল্লেখ্য, ২০০৭ বিশ্বকাপ ছাড়া কখনোই আইসিসি ইভেন্টে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত একবারের দেখায় ভারতের বিপক্ষে হেরেছিল টাইগাররা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১০

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১১

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৬

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৭

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

১৯

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

২০