RCTV Logo বিনোদন ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবকে বিয়ে করছেন মেহজাবীন

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে এবার পরিণয়ে রূপ দিচ্ছেন।

বিয়ের তারিখ ও আয়োজন

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, চলতি মাসেই (ফেব্রুয়ারি) বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে

  • ২৩ ফেব্রুয়ারি গায়ে হলুদ
  • ২৪ ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান
  • বিয়ের আয়োজন: ঢাকার অদূরের একটি রিসোর্টে

২০১৯ সালে ঢাকার একটি বিপণিবিতানে রাজীব ও মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর কখনো কক্সবাজার, আবার কখনো দেশের বাইরে একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের।

তবে প্রেমের বিষয়টি নিয়ে মেহজাবীন সবসময় নীরব ছিলেন। বিয়ের খবরেও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

অভিনয় ক্যারিয়ার ও সাফল্য

  • ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পথচলা শুরু।
  • নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন।
  • সম্প্রতি মুক্তি পাওয়া ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।
  • ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে “বেস্ট ফুল-লেন্থ অ্যাওয়ার্ড” জিতেছে তার অভিনীত ‘প্রিয় মালতী’।
  • শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম সিনেমা ‘সাবা’

আদনান আল রাজীব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা। তার নির্মিত নাটক ও বিজ্ঞাপনগুলো দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে সিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

বগুড়ায় হবে বিমানবন্দর: ৩ হাজার কোটির বিনিয়োগে বদলে যাবে উত্তরের অর্থনীতি

গাইবান্ধায় গরমে স্বস্তি ফিরে আনছে তালের আঁটি

তেঁতুল গাছের মগডালে নারী, এলাকায় চাঞ্চল্য

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রংপুরে বিষাক্ত মদ পান করিয়ে হত্যা মামলার দুইজন আসামি গ্রেফতার

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা আগামী ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপন উচ্ছেদ 

১১

পেট্রোল দিয়ে আগুনের ঘটনায় বৃদ্ধের মৃত্যু: মামলা না নেওয়ার অভিযোগে লাশ নিয়ে থানা ঘেরাও, সড়ক অবরোধ

১২

গাইবান্ধায় কর্মস্থলে ফিরতে হামলার শিকার দুই সরকারি কর্মকর্তা, থানায় অভিযোগ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

১৭

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৮

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

২০