RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

‘২০ বছর ধরে মেসি একই কাজ করছে’, আবেগাপ্লুত ও নির্বাক স্কালোনি

বিশ্বের কোটি ভক্ত যেমন লিওনেল মেসির পারফরম্যান্সে বুঁদ থাকেন, তেমনি তাকে কাছ থেকে দেখা কোচরাও একই অভিব্যক্তি প্রকাশ করেন হরহামেশা। আরও একবার সেই পরিস্থিতিতে এসে দাঁড়ালেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপে শিষ্য ও অধিনায়কের প্রথম হ্যাটট্রিক ও বড় জয়ের পর তিনি নিকট ভবিষ্যতে মেসিকে মিস করার কথা স্মরণ করলেন।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আজ (বুধবার) কানসাস সিটিতে বিশ্বকাপ অভিযান শুরু করল আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। মেসির হ্যাটট্রিকে ৩-০ গোলের বড় জয়ে আসরে শুভসূচনা করল আর্জেন্টিনা। ম্যাচ শেষে দুর্দান্ত পারফরম্যান্স করা মেসির প্রশংসা করতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছেন স্কালোনি, ‘আমি নির্বাক। যেদিন সে খেলা ছেড়ে দেবে, সেদিন আমরা তাকে মিস করব।’

৩-০ ব্যবধানে জয়ের পুরোটাই ছিল মেসিময়। যা দেখে তার শেষ সময়টা উপভোগ করার কথা জানালেন বিশ্বকাপজয়ী এই কোচ, ‘আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, চুমু দিয়েছি এবং বলেছি যে আমি তাকে অনেক ভালোবাসি, কারণ তাকে বলার মতো আর কী আছে জানি না। সে যে গোল করে, এর বাইরেও সে যে জিনিসগুলো প্রকাশ করে, যেভাবে প্রভাব ফেলে– তা অসাধারণ। যেদিন সে থাকবে না, সেদিন আমরা তাকে মিস করব। আমাদের তাকে উপভোগ করতে হবে, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

রোজারিওর এই তারকা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠেছেন। ১৬ গোল নিয়ে তিনি এখন জার্মানির মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। মেসির পারফরম্যান্স ব্যাখ্যা করতে গিয়ে স্কালোনি বলেন, ‘এমন নয় যে আমি এটা আশা করিনি। বরং সে ২০ বছর ধরে একই কাজ করে আসছে। আমার মনে হয় শুধু আর্জেন্টিনার সমর্থকরা নয়, ফুটবলের ভক্তরাই এটা দেখতে চায়।’

আলজেরিয়ার বিপক্ষে শিষ্যদের পারফরম্যান্স নিয়েও স্বভাবতই সন্তুষ্টি ঝরেছে স্কালোনির কণ্ঠে। তবে তিনি ৩-০ গোলের ব্যবধান দেখে ম্যাচটি সহজ মনে হলেও, বাস্তবতা ভিন্ন ছিল মনে করেন তিনি। পুজাতোর এই কোচ বলেন, ‘স্কোরলাইন দেখে মনে হতে পারে ম্যাচটি সহজ ছিল, কিন্তু এটি ছিল কঠিন একটি ম্যাচ, যেখানে অনেক ওঠানামা ছিল। এটি ছিল প্রথম ম্যাচ, আর তারা (আলজেরিয়া) ভালো একটি দল।’

তবে এখনও নিজেদের উন্নতির জায়গা দেখছেন আলবিসেলেস্তে কোচ, ‘তারা যদি ভালো খেলে, তাহলে আমাদেরও রক্ষণে মনোযোগ দিতে হয়। প্রতিপক্ষও খেলবে, আর সেটা আমাদের বুঝতে হবে। সব সময় বল দখলে রাখা বা সব সময় প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। উন্নতির জায়গা সব সময় থাকে, কিন্তু যখন দল নিজেদের গুটিয়ে নিয়ে লড়াইয়ে নামে, তখন তারা সব সময় নিজেদের প্রমাণ করে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ১

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

ময়লা পরিষ্কার করা নিয়ে বাগবিতণ্ডা, কর্মচারীকে পিটিয়ে হত্যা

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ

জর্ডানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেট পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মানুষ

১০

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১২

‘২০ বছর ধরে মেসি একই কাজ করছে’, আবেগাপ্লুত ও নির্বাক স্কালোনি

১৩

আজ ১৭ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ১৭ জুন ২০২৬

১৫

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয় সরকার মন্ত্রী

১৬

১০০ উপজেলায় হবে একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ

১৭

ঠাকুরগাঁওয়ে ৭০ পিস ইয়াবাসহ নারী আটক

১৮

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয় : স্পিকার

১৯

দেশ আছে, ঠাঁই নেই: সরু ভূখন্ডই যেন আটকে থাকা ৯ জনের আরেক পৃথিবী

২০