RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৩ জুন ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধায় সদর উপজেলায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়ার পরেই ধর্ষনের অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংবাদ বিজ্ঞপ্তিতে এজাহারের বরাত দিয়ে বলা হয়, সদর উপজেলা এক তরুণীর সাথে উজ্জ্বল মিয়া (২৫) নামে যুবকের পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হবার পরে উজ্জ্বল ওই তরুনীকে নানা প্রলোভন দেখিয়ে কৌশলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জোর পুর্বক ধর্ষন করে। এরই ধারাবাহিকতায় ২৭ মে বেলা ১০ টার দিকে কৌশলে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোর পুর্বক আবার ধর্ষন করে।

পরবর্তীতে ওই তরুনী কে বিবাহের মিথ্যা আশ্বাস দিয়ে উজ্জ্বল কৌশলে পালিয়ে যায়। এরপর এ ঘটনায় ৬ জুন ভুক্তভোগী ওই তরুনীর মা বাদী হয়ে ধর্ষনের অভিযোগ এনে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬।

মামলা হওয়ার পর গ্রেফতার এড়াতে গা ঢাকা দেয় অভিযুক্তরা। অভিযুক্ত আসামিদের ধরতে অভিযানে র‌্যাব। র‌্যাব জানতে পারে সদরের লক্ষীপুর ইউনিয়নে গোবিন্দপুর গ্রামে আত্নগোপনে রয়েছে অভিযুক্ত উজ্জ্বল।

পরে সেই স্থানে অভিযান চালিয়ে শরিফুল ইসলামের মুদির দোকানের সামনে থেকে মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. উজ্জ্বল মিয়া কে গ্রেফতার করে। গ্রেফতার উজ্জ্বল গাইবান্ধা সদরের বেড়াডাঙ্গা কুঠি গ্রামের মৃত শাহিন মিয়ার ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামি কে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১০

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১২

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

১৫

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

১৬

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৭

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

১৮

অতিরিক্ত ডিম খেলে শরীরে কী ঘটে?

১৯

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

২০