RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১০ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন

নীলফামারীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৩

নীলফামারীর জলঢাকায় বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে আপন চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মীরগঞ্জ শিমুলবাড়ী মুজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিবরিয়া ইসলাম পিয়েল ওই এলাকার কফদ্দি মাহমুদের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মীরগঞ্জ শিমুলবাড়ী মুজিবনগর এলাকার তফর উদ্দিন ওরফে তপদ্দি মাহমুদের ছেলে মাজেদুল (২০), তার স্ত্রী মীম আক্তার (১৮) ও তার মা মোছা তইবোন নেছা (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়িতে প্রবেশের রাস্তা নিয়ে কিবরিয়া ইসলামের সঙ্গে আপন চাচা ও ভাইদের বিরোধ চলছিল। আজকে সন্ধ্যায় রাস্তা নিয়ে কিবরিয়ার সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডায় হয়। এসময়ে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কিবরিয়ার মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে রাস্তা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৩

১১ বছরে মিরপুরে কখনোই ফিফটি করেননি লিটন

ইউনেস্কো সাক্ষরতা পুরস্কার গ্রহণ করল বাংলাদেশের স্বনির্ভর

আইসিসির মাসসেরার তালিকায় দুই বাংলাদেশি

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে ২১ শিক্ষার্থী আহত

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

১০

নতুন গান নিয়ে আসছেন হাবিব ওয়াহিদ

১১

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

১২

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ

১৩

বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে : প্রধানমন্ত্রী

১৪

সবার জন্য ব্যবসার সুযোগ তৈরির প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

১৫

গৃহবধূকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার

১৬

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

১৭

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৯

তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

২০