RCTV Logo স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

বিপিএলে ট্রফি নিয়েও কেলেঙ্কারি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিতর্কিত এক আসর শেষ হলো শুক্রবার। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের শুরু থেকেই বিভিন্ন ইস্যুতে বিতর্ক ছিল। তবে এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। টিকিট অব্যবস্থাপনা, পারিশ্রমিক জটিলতা ও ফিক্সিংয়ের অভিযোগ বিপিএলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।

 

বিশেষ করে দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক পরিশোধ না করে আগের সব রেকর্ড ভেঙেছে। দেশি-বিদেশি ক্রিকেটাররা বেতন না পেয়ে অনুশীলন বর্জন করেছেন। লিগ পর্বের শেষদিকে দলটির বিদেশি ক্রিকেটাররা একটি ম্যাচও বর্জন করেছেন, যা বিপিএলের ইতিহাসে নজিরবিহীন।

 

শুধু তাই নয়, টাকা না পেয়ে দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের কিট আটকে রেখেছেন বাসচালক। বিদেশি খেলোয়াড়রা আটকে থেকেছেন হোটেলে, স্থানীয় খেলোয়াড়রা বেতন না পেয়ে টিম হোটেল ছেড়েছেন।

 

আর্থিক কেলেঙ্কারির পর এবার ট্রফি নিয়েও বিতর্ক উঠেছে। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল।

 

২০১৩ সালের মতো এবারও বিপিএলের ফাইনালে উঠে হেরে যায় চিটাগং। রানার্সআপ হিসেবে চিটাগং শুক্রবার যে ট্রফিটি পেয়েছে তা নিয়েও কেলেঙ্কারি দেখা গেছে। ট্রফিটি দেখতে গোলাকার, তবে ঘুরিয়ে দেখলে পিছনের দিকটা সমতল। ট্রফির সামনের অংশ ও পেছনের অংশের ডিজাইনে কোনো মিল নেই।

 

অভিযোগ উঠেছে, ট্রফিটির সামনের অংশে কেবল বিপিএলের নাম ও চ্যাম্পিয়ন্স ট্রফির ছবি সংযোজন করা হয়েছে। কিন্তু পিছনের অংশটি সহজে দেখা যাবে না বলে উদ্যোক্তারা তাতে কোনো মনোযোগ দেননি।

 

এছাড়া এবারের বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে ফিক্সিং কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ বলেছেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। তবে কেউ দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০