RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৭ মে ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

১৫ বিজিবির অভিযানে ৬.২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ মে দিবাগত রাত ১টা ৩০ মিনিটে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার পূর্ব জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শিমুলবাড়ী বিওপির টহল দল। এ সময় সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের চেষ্টা করা হচ্ছিল বলে জানতে পারে বিজিবি।

অভিযান চলাকালে টহল দল কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৬.২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ২১ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্তে তথ্য সংগ্রহ ও আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আসছেন কাতারের শ্রমমন্ত্রী, গুরুত্ব পাবে শ্রমবাজার ইস্যু

লালমনিরহাটের আঙ্গরপোতা সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির বিন শামস কারাগারে

বিসিবির নির্বাচনে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট

১ জুলাই থেকেই পে স্কেল বাস্তবায়নের নির্দেশনা

১৫ বিজিবির অভিযানে ৬.২ কেজি ভারতীয় গাঁজা জব্দ

গাইবান্ধায় ভুমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন 

হাদি হত্যা মামলা: সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ জুন

আপিলের সুযোগ পাচ্ছেন বেরোবির দণ্ডিত সাবেক ভিসি হাসিবুর রশিদ

স্ত্রীর সঙ্গে কলহে যুবকের আত্মহত্যা, ঘটনাস্থলে পুলিশ

কুড়িগ্রামের রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১০

গাইবান্ধা পুরাতন বাজার কমিটির নির্বাচনে বিপুল ভোটে সেকেন্দার সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক নির্বাচিত

১১

কুড়িগ্রামে ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

১২

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫

১৩

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

১৪

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

১৫

হজ করতে গিয়ে আরও একজনের মৃত্যু, পৌঁছেছেন ৫৯৭৮৩

১৬

নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

১৭

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

১৮

বিকেলে দেশে ফিরছে কারিনার মরদেহ, ৪ জানাজা শেষে দাফন

১৯

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

২০