RCTV Logo বিনোদন ডেস্ক
১০ ফেব্রুয়ারী ২০২৫, ৩:১১ অপরাহ্ন

ফের হাসপাতালে সাইফ আলি খান

ছবি ; সংগৃহিত

বলিউড অভিনেতা সাইফ আলি খান আবারও হাসপাতালে! গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হামলার শিকার হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেসময় ছয়বার ছুরিকাঘাত সহ্য করেছিলেন এবং শিরদাঁড়ার কাছে ভাঙা ধাতব ফলা বিঁধে গিয়েছিল, যা সেরিব্রো-স্পাইনাল তরল বের করে দেয়। তবে সফল অস্ত্রোপচারের পর মাত্র পাঁচ দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাসায় ফেরেন।

এই দ্রুত আরোগ্য নিয়ে তখন থেকেই বলিপাড়ায় নানা জল্পনা-কল্পনা চলছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন— এত গুরুতর আঘাত পেয়েও সাইফ কীভাবে এত দ্রুত সুস্থ হয়ে গেলেন? কেউ কেউ তো পুরো ঘটনাকে সাজানো নাটক বলেও দাবি করেছিলেন। তবে সেই বিতর্ক শেষ না হতেই ফের ৯ ফেব্রুয়ারি, রোববার তাকে লীলাবতী হাসপাতালে দেখা গেছে।

রোববার সাইফকে দেখা যায় সাদা টি-শার্ট, ডেনিম প্যান্ট, চোখে রোদ চশমা, আর চুলে পরিপাটি সেটিং করে কঠোর নিরাপত্তার মধ্যে হাসপাতালে প্রবেশ করতে। তবে এবার তিনি প্রথমবারের মতো সাংবাদিকদের কোনো অভিবাদন জানাননি, বরং সরাসরি হাসপাতালের ভেতরে চলে যান।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, এটি কেবল একটি রুটিন চেকআপ। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে মাঝেমধ্যে চেকআপ করাতে বলেছিলেন, সে অনুযায়ীই তিনি হাসপাতালে গিয়েছিলেন। চেকআপ শেষে চিকিৎসকরা তাকে আপাতত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাইফকে নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে দেখা গেছে, যা প্রমাণ করে যে তিনি শারীরিকভাবে বেশ ভালো আছেন। তবে তার হাসপাতালে যাওয়া নতুন করে বলিপাড়ায় গুঞ্জন সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি বাড়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

আসছে শাহরুখ খানের ‘জওয়ান ২’

জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন গৃহবধূ, আহত ১৫

নারীর পায়ের মোজার ভেতরে লুকানো ছিল ২ হাজার ইয়াবা

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার বেলিংহামের প্রিয় খেলা ক্রিকেট

দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

১০

এক বছরে বিশ্বজুড়ে নিহত হয়েছে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

১১

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

১২

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

১৪

১৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ বিপুল মাদক ও মালামাল জব্দ

১৫

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে বকেয়া ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল 

১৬

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

১৭

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

১৮

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

১৯

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

২০